Advertisement
Advertisement
Vozinha

কেপ ভার্দের হয়ে লিখেছেন রূপকথা, এবার ব্রাজিলে খেলবেন ভোজিনহা? তুঙ্গে চর্চা

বিশ্বকাপ অভিযান শেষ। কিন্তু রূপকথা লেখা ভোজিনহার জীবনে উন্নতির শুরু হল বলা যেতে পারে। বয়স চল্লিশ পেরিয়ে গেলেও যেভাবে বিশ্বকাপে লিওনেল মেসি-লামিনে ইয়ামালদের দলকে নাকানিচোবানি খাইয়েছেন, সেই দেখে ভোজিনহায় মুগ্ধ গোটা বিশ্ব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১৯:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১৯:১৪

options
link
কেপ ভার্দের হয়ে লিখেছেন রূপকথা, এবার ব্রাজিলে খেলবেন ভোজিনহা? তুঙ্গে চর্চা zoom
৪০ বছর বয়সি গোলকিপার বহু মানুষের কাছে এখন অনুপ্রেরণা।

বিশ্বকাপ (FIFA World Cup 2026) অভিযান শেষ। কিন্তু রূপকথা লেখা ভোজিনহার জীবনে উন্নতির শুরু হল বলা যেতে পারে। বয়স চল্লিশ পেরিয়ে গেলেও যেভাবে বিশ্বকাপে লিওনেল মেসি-লামিনে ইয়ামালদের দলকে নাকানিচোবানি খাইয়েছেন, সেই দেখে ভোজিনহায় মুগ্ধ গোটা বিশ্ব। সূত্রের খবর, এবার ব্রাজিলে খেলতে দেখা যেতে পারে কেপ ভার্দের গোলকিপারকে। এজেন্ট নয়, সরাসরি ভোজিনহার (Vozinha) সঙ্গেই যোগাযোগ করা হয়েছে এই নিয়ে।

স্পেনের যাবতীয় আক্রমণ একাহাতে প্রতিরোধ করে নায়ক হয়ে উঠেছিলেন ‘পুঁচকে’ কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। ২৮টি শট আটকেছিলেন। ওই একটা ম্যাচেই অখ্যাত গোলকিপার থেকে তারকা হয়ে ওঠেন পেশায় বাসচালক ভোজিনহা। প্রথমবার বিশ্বকাপে নেমেই কেপ ভার্দে যে নকআউট পর্যন্ত পৌঁছে গেল, তার নেপথ্যে ভোজিনহার অবদান অনস্বীকার্য। মেগা টুর্নামেন্টে ৪ ম্যাচে ৮টা সেভ করেছেন। ৪০ বছর বয়সি গোলকিপার বহু মানুষের কাছে এখন অনুপ্রেরণা। মেসিদের কাছে গোল হজম করার পর যখন দলের সবাই হতাশায় নুয়ে পড়েছেন, তখন তাঁদেরকে তুলে ধরেন ভোজিনহা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশ্বকাপ অভিযান শেষে এবার ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার পালা। ২০০৭ থেকে ক্লাব ফুটবল খেলছে ভোজিনহা। তবে সেগুলো ফুটবলমহলে একেবারেই পরিচিত নয়। নিজের দেশ কেপ ভার্দের ক্লাব বাতুকু দিয়ে ক্লাব কেরিয়ার শুরু। তারপর অ্যাঙ্গোলা, মলডোভা হয়ে সোজা পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে দ্বিতীয় ডিভিশনের লিগের গিল ভিসেন্তের জার্সিতে খেলেন। বিশ্বকাপের আগে তিনি পর্তুগালের চাভেসে খেলতেন। আপাতত ক্লাবের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরিয়েছে।

এবার ভোজিনহাকে দেখা যেতে পারে ফুটবলের ‘স্বর্গ’ ব্রাজিলে। সূত্রের খবর, নেইমারদের দেশের দ্বিতীয় ডিভিশনের দুই দল অ্যাটলেটিকো ক্লুব গোইয়ানিয়েন্স এবং আভাই এফসি চাইছে কেপ ভার্দের হয়ে ম্যাজিক দেখানো গোলকিপারকে দলে নিতে। শেষ পর্যন্ত ভোজিনহাকে কি দেখা যাবে পেলে-রোনাল্ডোদের দেশে? নাকি অন্য় কোনও দেশের ক্লাবে সই করবেন চলতি বিশ্বকাপের অন্যতম নায়ক?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.