পেরিয়ে গিয়েছে ২৪ বছর। ২০০২ ফুটবল বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বেই ব্রাজিল পঞ্চম এবং শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী যে ক’টি বিশ্বকাপ হয়েছে, প্রতিটিতেই শুধু হতাশাই প্রদর্শন করেছে ব্রাজিল। যাঁর অধিনায়কত্বে ব্রাজিল শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল, সেই কিংবদন্তি ফুটবলার কাফু (Cafu) বলছেন, বিশ্বকাপ (FIFA World Cup 2026) জয়ের খরা কাটানোর এটাই ব্রাজিলের উপযুক্ত সময়।
লরিয়াস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ব্রাজিল অধিনায়ক। সেখানেই কিংবদন্তি ফুটবলার বলেন, “শেষবার খেতাব জয়ের ২৪ বছর কেটে গিয়েছে। আমার বিশ্বাস, এবারই ব্রাজিলের জন্য চ্যাম্পিয়ন হওয়ার সঠিক সময়।” ২০২২ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবল উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচও বদল হয়েছে। অবশেষে প্রখ্যাত বর্ষীয়ান কোচ কার্লো আন্সেলোত্তির হাতে তুলে দেওয়া হয়েছে ব্রাজিলের দায়িত্ব। তিনি দায়িত্ব নেওয়ার পর কিছুটা বদল হয়েছে ব্রাজিলের পারফরম্যান্স। সম্প্রতি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্সের কাছে হারলেও ক্রোয়েশিয়াকে ব্রাজিল হারিয়েছে।
আরও পড়ুন:
কাফু বলছিলেন, “আমাদের দলে আন্সেলোত্তির মতো অভিজ্ঞ কোচ রয়েছেন। তিনি অভিজ্ঞ এবং সফল। তিনি দলের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবেন।” কাফুর বক্তব্য, “বিশ্বকাপে আমরা যদি গোল হজম না করি, তা হলে এই দলের প্রতিটি ম্যাচেই গোল দেওয়ার ক্ষমতা আছে।” তিনি আস্থা রাখছেন ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের উপর।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?
