Advertisement
Advertisement
FIFA World Cup 2026

রোমারিওর ফেভারিট তালিকায় নেই ব্রাজিলই, কেন এমন মনে করেন কিংবদন্তি তারকা?

বত্রিশ বছর পূর্বে, ’৯৪ বিশ্বকাপের সময় রোমারিওর ব্রাজিলের ভুবনজয় শান্তি ফিরিয়েছিল অস্থির দেশে। রোমারিওর মনে হয়, কার্লো আন্সেলোত্তির ব্রাজিল যদি এবার কাপ জিততে পারে, তাহলে একই জিনিস ঘটতে পারে। রাজনৈতিক ডামাডোলের ব্রাজিলে ফিরতে পারে শান্তি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০১:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০১:০৩

options
link
রোমারিওর ফেভারিট তালিকায় নেই ব্রাজিলই, কেন এমন মনে করেন কিংবদন্তি তারকা? zoom
রোমারিওর ফেভারিট তালিকায় নেই ব্রাজিলই। ফাইল ছবি।

বত্রিশ বছর আগের সঙ্গে এবারের ব্রাজিলের বিশ্বকাপ পরিস্থিতির অদ্ভুত এক সামঞ্জস্য আছে, মনে হয় রোমারিওর। আরও স্পষ্ট করে বললে, দেশজ পরিস্থিতির। বত্রিশ বছর পূর্বে, ’৯৪ বিশ্বকাপের সময় রোমারিওর ব্রাজিলের ভুবনজয় শান্তি ফিরিয়েছিল অস্থির দেশে। রোমারিওর মনে হয়, কার্লো আন্সেলোত্তির ব্রাজিল যদি এবার কাপ জিততে পারে, তাহলে একই জিনিস ঘটতে পারে। রাজনৈতিক ডামাডোলের ব্রাজিলে ফিরতে পারে শান্তি।

“আমাদের দেশের এখনকার পরিস্থিতি অনেকটা ’৯৪-এর মতোই, জানেন? রাজনৈতিকভাবে আমাদের দেশ প্রবল অস্থির হয়ে রয়েছে। ডানপন্থী আর বামপন্থী দলগুলোর মধ্যে নিত্য ঝামেলা লেগে রয়েছে। পথে-ঘাটে সংঘর্ষ বেঁধে যাচ্ছে। ব্রাজিলের যে দিকেই যান, নেগেটিভ খবর ছাড়া আর কিছু পাবেন না। আমি রোজ দেখছি তো এ সমস্ত। তাই একটা কথা বলতে পারি। কার্লো আন্সেলোত্তির ব্রাজিল যদি এবার বিশ্বকাপ (FIFA World Cup 2026) জিততে পারে, তা হলে শান্তি ফিরবে দেশে। মানুষ কষ্ট পাচ্ছে আমাদের দেশে। প্রবল যন্ত্রণায় রয়েছে। ভিনিসিয়াসদের বিশ্বজয় সেই ক্ষতে প্রলেপ দিতে পারবে,” শনিবার এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন রোমারিও। চুরানব্বই বিশ্বকাপে ব্রাজিলের নায়ক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে সে কাজ যে সহজ হবে না, জানেন রোমারিও। তাঁর বিক্ষুব্ধ অভিমত হল, ব্রাজিলের বর্তমান প্লেয়াররা ক্লাবের জন্য যতটা প্রাণ উজাড় করে খেলেন, দেশের জন্য অতটাও খেলেন না। তবে তিনি এ-ও মনে করেন, রোনাল্ডো-রোনাল্ডিনহোর পর ব্রাজিল থেকে বিশ্বকাঁপানো ফুটবলার আর বেরয়নি। “ব্রাজিল টিমের সমস্যা কী জানেন? আমাদের প্লেয়াররা ক্লাবের জার্সিতে দারুণ খেলে। প্রিমিয়ার লিগ, লা লিগায় দুর্ধর্ষ খেলতে দেখবেন এদের। কিন্তু ব্রাজিল জার্সি পরলে এদের আর খুঁজে পাওয়া যায় না। আশা করব, সেই বদনাম এবার ঝেড়ে ফেলবে টিম। ক্লাবে যতটা পারফর্ম করে, তার অন্তত আশি শতাংশ খেলুক। সেটা করতে পারলে, ব্রাজিলের বিশ্বকাপ জেতার একটা সম্ভাবনা থাকবে,” বলতে থাকেন রোমারিও। সঙ্গে যোগ করেন, “তবে এটাও ঠিক যে, প্লেয়ারের মান কমেছে। দেখছেন না, আমি এখন কত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছি। আমার নাম ফের স্মরণ করছে দেশ। কেন করছে? বছর কুড়ি আগেও তো করেনি। তার কারণ, তখন আমাদের দলে একটা রোনাল্ডো ছিল। রোনাল্ডিনহো ছিল। এখন কেউ নেই।”

এমনকী ব্রাজিলকে আসন্ন বিশ্বকাপের ফেভারিট পাঁচ দলের মধ্যেও রাখছেন না রোমারিও। “আমার বিচারে পাঁচ ফেভারিট টিম হল ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি। তারপর আসবে ব্রাজিল। এটা ঘটনা যে, ব্রাজিল জার্সির একটা গুরুত্ব রয়েছে। কিন্তু টিমটা কত দূর কী করতে পারবে, আমি জানি না। তবে ইংল্যান্ডকে আমি ফেভারিট তালিকায় রাখতে পারছি না। মানছি, হ্যারি কেন, বুকাও সাকা, জুড বেলংহ্যামরা রয়েছে। প্রত্যেকে যথেষ্ট ভালো প্লেয়ার। কিন্তু বিশ্বকাপ জেতার মতো টিম নয়,” রায় রোমারিওর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.