জন্মদিনে নিজের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে (Messi) আবেগঘন এক চিঠি লিখেছিল বছর আটের মানু লিটই। সেই চিঠি যে ছোট্ট মানুর স্বপ্নপূরণ করবে, সেটা হয়তো নিজেও ভাবতে পারেনি সে।
আর্জেন্টিনার এক টিভি চ্যানেল পোস্টার নিয়ে এসেছিল মানু। জন্মদিনে মেসির উদ্দেশে লেখা একটা চিঠি সবাই পড়ে শোনায় সে। সেখানে লেখা, ‘‘প্রিয় লিও, আজ তোমার জন্মদিন। তাই এই চিঠিটা লিখছি। আশা করি চিঠিটা তোমার কাছে পৌঁছবে। তুমি আমার কাছে কী, কতটা গুরুত্বপূর্ণ, সেটা জানিয়েই আমি দিনটা শেষ করতে চাই। তোমাকে খেলতে দেখে মনে হয় বলটা যেন তোমার শরীরে অংশ। যেন সত্যিকারের জাদু। কিন্তু শুধু খেলা নয়, মানুষ হিসাবেও তোমাকে ভীষণ ভালোবাসি লিও। তুমি সর্বক্ষণ সতীর্থদের সাহায্য করা। যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, কখনও হাল ছেড়ে দাও না। সেটা আমায় মুগ্ধ করে। আমি নিজেও ফুটবল খেলি। আমার এক বিশাল স্বপ্ন রয়েছে। আমি সবসময় প্রফেশনাল ফুটবলার হওয়ার স্বপ্ন দেখি। প্রতিদিন রাতে যখন ঘুমোতে যাই, তখন চোখ বন্ধ করে ওই একটাই স্বপ্ন দেখি। আর আমি যখনই স্বপ্নের কথা ভাবি, শুধু তোমাকেই মনে পড়ে। তোমার কথা মনে পড়ে। কারণ তুমিই তো দেখিয়ে দিয়েছ যে কঠিন স্বপ্নও একদিন বাস্তবে পরিণত হতে পারে।’’
আরও পড়ুন:
মুহূর্তে ছোট্ট মানুর ওই আবেগের চিঠি ভাইরাল হয়ে যায়। তারপরই মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে আর্জেন্টাইন অধিনায়কের এক বাণিজ্যিক অংশীদার। তারাই মানু ও তার পরিবারের আমেরিকা যাওয়ার যাবতীয় বন্দোবস্ত করে দেয়। যাতে মাঠে বসে তাঁরা আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ দেখতে পারে। ওই টিভি চ্যানেলের তরফে মানু উদ্দেশে এক বার্তা দেওয়া হয়।
ওই চ্যানেলের সঞ্চালিক মানুর জন্য এক চিঠি পড়েন। সেই চিঠিতে লেখা ছিল, ‘‘আজ থেকে তুমি আর একা স্বপ্ন দেখবে না। আমরা চাই তোমার পরের অধ্যায়ের স্বপ্নপূরণের পথে পাশে থাকতে। তাই তোমার আর তোমার পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চাই। যাতে তুমি মাঠে বসে বিশ্বকাপের (FIFA World Cup 2026) খেলা দেখার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারো।’’ গল্পের শুরুটা ওই চিঠি দিয়ে। তারপর মানুর জীবনে যা ঘটল, সেটা তার কাছ শুধুই রূপকথা। নিজের স্বপ্নের নায়ককে এবার সামনে থেকে দেখা। কে জানে, হয়তো মেসির সঙ্গে সাক্ষাৎও হয়ে যেতে পারে ছোট্ট মানুর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘চুরি করলে আত্মসর্মপণ করুন, পালিয়ে যাবেন না’, উত্তরবঙ্গে ‘তোলাবাজ’দের বার্তা শুভেন্দুর
-
বঙ্গে বসতে শিল্প! মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে পর বিপুল বিনিয়োগের ইঙ্গিত শমীকের
-
যে চুল বাঁধে, সে অ্যাকশনের মারপ্যাঁচও জানে, ববি-অনিলের সঙ্গে যোগ্যসঙ্গত ‘আলফা’ আলিয়ার
-
থাইল্যান্ড ভ্রমণে একগুচ্ছ নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের, প্ল্যান করার আগে জানুন খুঁটিনাটি
-
হাজার বছরের ধর্মচর্চা, আর্জেন্টিনার জার্সি নীল-সাদার নেপথ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস!
