সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালেই কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান। বড়দিনের আগেইপ্রযোজক নিশপালের ঘরে এল লক্ষ্মী । স্বাভাবিকভাবে নিশপাল সিং ও মল্লিক পরিবারে খুশির হাওয়া। কোয়েলর প্রথম পুত্রসন্তান ছোট্ট কবীর, এবার হয়ে গেল দাদা। সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন কোয়েল মল্লিক নিজেই। জানা গিয়েছে, মা ও সন্তান রয়েছেন সুস্থ।
View this post on InstagramAdvertisement
২০২০ সালের ৫ মে, কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে কবীর। সেই বছরই অষ্টমীর দিন ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। আর চলতি বছর দেবীপক্ষের শুরুতেই ফের মা হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী। এবার বড়দিনের আগেই মিষ্টি মেয়ে এল কোয়েল ও নিশপালের সংসারে।
প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিশপাল। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তাঁরা। এক ছেলের পর এবার মেয়ে হওয়ায় বেজায় খুশি নিশপাল ও কোয়েল।
সর্বশেষ খবর
-
নজরে রাজ্যসভা, শাহী সাক্ষাতের পর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকে প্রসেনজিৎ
-
জাহ্নবীর মেহেন্দিতে উজ্জ্বল ‘শিখু’, প্রেমচর্চা উসকে সম্পর্কে সিলমোহর শ্রীদেবীকন্যার!
-
বারুইপুরের খুনিদের ‘প্রতিবাদী’ বললেন মমতা! শুভেন্দুর তোপ, ‘সীমাহীন তোষণ, বদভ্যাস গেল না’
-
মাঝমাঠে ‘মাস্টারস্ট্রোক’, এএফসি চ্যালেঞ্জের আগে স্প্যানিশ তারকাকে সই করাল ইস্টবেঙ্গল
-
অগ্নিমিত্রার অনস্পট অ্যাকশন! আসানসোলে ফুটপাত দখল-অবৈধ পার্কিং রুখতে ধমক মন্ত্রীর, বাসে লাগালেন কাঁটা