Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Nora Fatehi

‘আন্দার ভো ডালে…’, নোরা-সঞ্জয়ের ছবির ‘অশ্লীল’ গানে ক্ষুব্ধ নেটপাড়া, নিন্দায় সরব আরমান

গানটির নিন্দায় সরব হয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক আরমান মালিক। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য আমি গানটি আরও একবার চালাতে বাধ্য হয়েছিলাম।’

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৬:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৬:০১

options
link
‘আন্দার ভো ডালে…’, নোরা-সঞ্জয়ের ছবির ‘অশ্লীল’ গানে ক্ষুব্ধ নেটপাড়া, নিন্দায় সরব আরমান zoom
৫০ জন আদিবাসী কন্যাশিশুর শিক্ষার খরচ বহন করলেন নোরা

আগামী মাসে মুক্তি পাবে নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্ত অভিনীত নতুন কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’। তার আগে মুক্তি পেল ‘সারকে চুনার তেরি সারকে’ নামে ছবির একটি গান। কিন্তু প্রশংসার পরিবর্তে গানটি সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছে। তার কারণ হল ছবির গানের অশ্লীল-চটুল কথা।

‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে…’। ইতিমধ্যেই গানটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু গানের অশ্লীল দ্বৈত অর্থের কথায় ক্ষুব্ধ নেটপাড়ার একাংশ। তবে কেউ কেউ আবার এই গানে নোরার (Nora Fatehi) নাচের প্রশংসা করেছেন। নেটিজেনদের একাংশ আবার গানটি নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন। একজন লিখেছেন, ‘চরমে অশ্লীলতা।’ আবার অপর একজন লিখেছেন, ‘এটা কী! ২০২৬ সালে এধরনের গান!’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, গানটির নিন্দায় সরব হয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক আরমান মালিক। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য আমি গানটি আরও একবার চালাতে বাধ্য হয়েছিলাম।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.