Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
UP umpire killed

বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ! খেলা চলাকালীন মৌমাছির হানায় বেঘোরে প্রাণ গেল আম্পায়ারের

আম্পায়াররা সাদা পোশাকে থাকায় সম্ভবত বেশি আকৃষ্ট হয় মৌমাছিগুলি। প্রায় মিনিট দশেক দুই আম্পায়ারকে ঘিরে রেখেছিল পঙ্গপালরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৩৪

options
link
বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ! খেলা চলাকালীন মৌমাছির হানায় বেঘোরে প্রাণ গেল আম্পায়ারের zoom
মৌমাছির হানায় আম্পায়ারের মৃত্যু। ছবি: এআই দ্বারা নির্মিত।

ধুমধাম করে দেশের মাটিতে বিশ্বকাপ চলছে। আলোর রোশনাইয়ে ঝলমলে ক্রিকেট মহল। এসবের মধ্যেই দুঃসংবাদ। এই ভারতের মাটিতেই ম্যাচ চলাকালীন মৌমাছির হানায় প্রাণ গেল এক আম্পায়ারের। আহত কয়েকজন ক্রিকেটারও।

বুধবার উত্তরপ্রদেশের উন্নাওয়ের শুক্লাগঞ্জের সপ্রুর মাঠে স্থানীয় দুটি ক্লাবের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। ম্যাচটি আয়োজনের দায়িত্বে ছিলেন মানিক গুপ্তা এবং জগদীশ শর্মা নামের দুই আম্পায়ার। খেলা চলাকালীন আচমকা মাঠে একপাল মৌমাছি হানা দেয়। মৌমাছির হানায় ভীত ক্রিকেটারা দ্রুত মাঠ ছাড়লেও তুলনায় বয়স্ক আম্পায়াররা মাঠ ছাড়তে পারেননি। তাছাড়া আম্পায়াররা সাদা পোশাকে থাকায় সম্ভবত বেশি আকৃষ্ট হয় মৌমাছিগুলি। প্রায় মিনিট দশেক দুই আম্পায়ারকে ঘিরে রেখেছিল পঙ্গপালরা।

Advertisement

মৌমাছিগুলির একের পর এক কামড়ে দুই আম্পায়ারই আহত হন। দ্রুত তাদের উন্নাওয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ৬৫ বছর বয়সি মানিক গুপ্তা। অপর আম্পায়ার অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। একাধিক ক্রিকেটারও অসুস্থ। এর আগেও ক্রিকেট মাঠে বহুবার এই ধরনের হানার ঘটনা ঘটেছে। কিন্তু এতটা ভয়াবহ পরিস্থিতি কোনওদিনই তৈরি হয়নি। 

মৃত মানিক গুপ্ত কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনে রেজিস্ট্রার্ড ছিলেন। প্রায় ৩০ বছর কেসিএ’র সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই ক্রিকেট মাঠেই মৃত্যু হল তাঁর। কেসিএর চেয়ারম্যান সঞ্জয় কাপুর মানিক গুপ্তের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.