Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Vaibhav Sooryavanshi

বৈভবের ব্যর্থতার দিন জিতল ভারতীয় দল, অভিষেকে নজর কাড়লেন নাইট তারকা

সদ্য আইপিএলে অবিশ্বাস্য ফর্মে ছিল সে। কোটি টাকার লিগে রানের ফুলঝুরি ছুটছিল তার ব্যাট থেকে। তবে ভারতীয় এ দলের জার্সিতে সেই ঝাঁজ দেখা গেল না বৈভব সূর্যবংশীর ব্যাটে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২০:৪৫

options
link
বৈভবের ব্যর্থতার দিন জিতল ভারতীয় দল, অভিষেকে নজর কাড়লেন নাইট তারকা zoom
শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ী ভারতীয় এ দল। ফাইল ছবি।

ভারত এ: ২৭৭-৬ (রুতুরাজ গায়কোয়াড় ১০১, তিলক বর্মা ৬০)
শ্রীলঙ্কা এ: ২৬৯ (সাহান আর্ছিঙ্গে ৭৪, নিরোসন ডিকেওয়ালা ৪৭)
ভারত এ ৮ রানে জয়ী।

সদ্য আইপিএলে অবিশ্বাস্য ফর্মে ছিল সে। কোটি টাকার লিগে রানের ফুলঝুরি ছুটছিল তার ব্যাট থেকে। তবে ভারতীয় এ দলের জার্সিতে সেই ঝাঁজ দেখা গেল না বৈভব সূর্যবংশীর ব্যাটে। তবে বৈভবের ব্যর্থতার দিন রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মাদের ব্যাটে শ্রীলঙ্কার এ দলকে হারিয়ে দিল ভারত। অভিষেক ম্যাচে নজর কাড়লেন কেকেআর তারকা অনুকূল রায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক তিলক বর্মা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৭ রান তোলে টিম ইন্ডিয়া। ওপেনে নেমে এক ওভারে পরপর ৩টি বাউন্ডারি মারলেও মাত্র ১৪ রানে আউট হয়ে গেল বৈভব। তবে বৈভব ব্যর্থ হলেও ইনিংসের হাল ধরেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ১০১ রানের অনবদ্য ইনিংস খেলে গেলেন। জাতীয় দলের জার্সিতে শেষ সিরিজেও সেঞ্চুরি রয়েছে তাঁর। অথচ তাঁকে বাদ পড়তে হয়েছে। অধিনায়ক তিলক বর্মা এদিন ৬০ রান করেছেন। অধিনায়ক ও সহ-অধিনায়কের দুই গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে কঠিন পিচে ৫০ ওভারে ২৭৭ তুলে দেয় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেন শ্রীলঙ্কা এ দল। প্রথম উইকেটের জুটিতেই ৯৩ রান করে দেন শ্রীলঙ্কার দুই ওপেনার। এরপর পালটা আঘাত হানে টিম ইন্ডিয়াও। ১০৯ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া। এরপর ফের জুটি বাঁধেন সাদিরা সামারবিক্রমা ও সাহান আর্ছিঙ্গে। একটা সময় মনে হচ্ছিল ওই জুটি ম্যাচ ভারতের হাত থেকে বের করে নেবে। তখনই আঘাত হানেন কেকেআর তারকা অনুকূল রায়। পরপর দুই উইকেট তুলে চাপে ফেলে দেয় শ্রীলঙ্কাকে। এরপর নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ২৬৯ রানে অলআউট হয়ে যায়।

ভারতের হয়ে হয়ে দু’টি করে উইকেট পান আর্শাদ খান, অনুকূল রায়, আয়ুশ বাদোনি এবং বিপ্রাজ নিগম। এই ধরনের লিস্ট এ সিরিজগুলির আয়োজন করা হয় প্রতিভাবান ক্রিকেটারদের আন্তর্জাতিক স্তরের ক্রিকেটের স্বাদ দেওয়ার লক্ষ্যে। সেই লক্ষ্য কিছুটা পূরণ হল অনুকূল, আর্শাদদের পারফরম্যান্সে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.