Advertisement
Advertisement
IND vs PAK

বিলেতে বিশ্বকাপে ভারত-পাক মহাযুদ্ধ! পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন হরমনপ্রীত?

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ২০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ২০:৩৯

options
link
বিলেতে বিশ্বকাপে ভারত-পাক মহাযুদ্ধ! পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন হরমনপ্রীত? zoom

করমর্দন বিতর্ক শুরুর পর ১০ মাস কেটে গিয়েছে। এবার বিলেতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান (IND vs PAK)। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিন্তু নজর ছিল আরও একটি দিকে। বাইশ গজে ভারত-পাক সম্পর্কের কি কোনও বদল এল? উত্তর হল, না। টসের পর পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত।

২০২৫-এ পহেলগাঁও জঙ্গিহানা ও অপারেশন সিঁদুরের পর দু’দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। সীমান্তে সমস্যা অব্যাহত। এই পরিস্থিতিতে একাধিকবার ভারত-পাক ক্রিকেট ম্যাচ হয়েছে। ২০২৫-এর এশিয়া কাপে প্রথম ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের সঙ্গে করমর্দন করতে রাজি হননি। সেই ধারা চলে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার বার্মিংহ্যামে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেও একই ঘটনা ঘটল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। কিন্তু পাক অধিনায়ক ফতিমা সানাকে পাত্তা দেননি। আগেই বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছিলেন, দু’দেশের সম্পর্কের কোনও উন্নতি হয়নি। তাই ক্রিকেটের ক্ষেত্রেও করমর্দন না করার যে অবস্থান, তা বদলানো হবে না। আর ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে যখন হরমনপ্রীতকে এই নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, “আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। ক্রিকেট ছাড়া অন্য কোনও বিষয়ে কথা বলব না। এটা আমাদের কাছে আর পাঁচটা ম্যাচের মতোই।”

এদিন টসে জিতে হরমনপ্রীত বলেন, “পিচ খুব ভালো। তাই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। ওয়ানডে বিশ্বকাপ জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।” ভারতীয় দলে তিনজন স্পিনার ও দু’জন মিডিয়াম পেসার রয়েছেন। সুযোগ পেয়েছেন ভারতী ফুলমালি। আছেন বাংলার ক্রিকেটার রিচা ঘোষ।

ভারতের প্রথম একাদশ: স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ভারতী ফুলমালি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাটিল, ক্রান্তি গৌড়, শ্রীচরণি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.