সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই বর্ডার গাভাসকর সিরিজের (Border Gavaskar Trophy) তৃতীয় টেস্ট। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে হেরে কিছুটা ব্যাকফুটে ভারত। সিরিজের ফলাফল বর্তমানে ১-১। ব্রিসবেনেও রোহিত-বিরাটদের পরীক্ষা নেবে অস্ট্রেলিয়ার পেস বিভাগ। আর গাব্বায় নামার আগে ভারতীয় ব্যাটার শুভমান গিল (Shubman Gill) সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, নতুন প্রজন্ম ভাবে না বিপক্ষে কে বল করছে। বরং এখন থেকে বর্ডার গাভাসকর ট্রফিকে তিন টেস্টের সিরিজ হিসেবে দেখছে টিম ইন্ডিয়া।
গত সফরে এই গাব্বাতেই ঐতিহাসিক জয় পেয়েছিলেন ঋষভ পন্থরা। এবারও কি এখানে জিতে সিরিজে এগিয়ে যাওয়া সম্ভব হবে? দুটি টেস্টেই পেস বোলিংয়ের সামনে বিপাকে পড়েছে ব্যাটাররা। গাব্বাতেও পেস ও বাউন্সযুক্ত অপেক্ষা করছে। যদিও শুভমান আত্মবিশ্বাসী। বিশেষ করে তরুণ প্রজন্ম যেভাবে ব্যাট করছে, তাতে প্রতিপক্ষকে নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না গিলরা। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমরা গতবার এখান থেকে জিতে ফিরেছিলাম। তার পর ভারতেও জিতেছি। এই প্রজন্ম ভাবে না যে, সামনে কে বল করতে আসছে। আমরা শুধু বলেই নজর রাখি।”
গত সফরের কথা মনে করতেই কিছুটা নস্ট্যালজিক হয়ে পড়েন শুভমান। আর সেই স্মৃতি ভরসা দিচ্ছে ভারতকে। সেই সঙ্গে তিনি জোর দিচ্ছেন মানসিক প্রস্তুতির উপর। দলের পরিকল্পনাও জানিয়েছেন তিনি। গিল বলছেন, “মানসিক প্রস্তুতি ও ফিটনেস সবচেয়ে বেশি দরকার পড়বে। এখানকার পরিবেশে লড়াইটা কঠিন হবে ঠিকই, তবে ৩৫ ওভারের পর দ্বিতীয় নতুন বল এলে ব্যাট করা সহজ হবে।” ব্যাটিংয়ে সবাইকেই অবদান রাখতে হবে, দল হিসেবে খেলতে হবে। তবেই সাফল্য আসবে বলে বিশ্বাস করেন শুভমান।
তাই বাড়তি চাপ নিতে রাজি নয় টিম ইন্ডিয়া। শুভমান বলছেন, “যেরকম চেয়েছিলাম, অ্যাডিলেড টেস্টের ফলাফল সেরকম হয়নি। কিন্তু এখন থেকে একে তিন টেস্টের সিরিজ হিসেবে দেখছি। আমরা যদি এই ম্যাচটা জিততে পারি, তাহলে মেলবোর্ন ও সিডনিতে আমরা এগিয়ে থাকব।” সেই সঙ্গে তিনি অভিনন্দন জানিয়েছেন গুকেশকেও। যিনি সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।
সর্বশেষ খবর
-
যৌনতা থেকে অপরাধমূলক কনটেন্ট! অনূর্ধ্ব-১৬-দের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধের পথে নিউজিল্যান্ড
-
ছাত্রের দুষ্টুমিতে শাসন কেন? ‘সবক’ শেখাতে বেল্ট খুলে প্রধান শিক্ষক, ক্লাস টিচারকে পেটালেন বাবা!
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?
-
‘ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন’, অন্নপূর্ণা নিয়ে মমতাকে পালটা খোঁচা শুভেন্দুর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর