অর্ণব আইচ: ফের টলিউডে কাস্টিং কাউচের অভিযোগ। কসবায় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার এক তরুণী। তিনি পেশায় মডেল।
জানা যাচ্ছে,ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। টলিউডে কাজ দেওয়ার জন্য কসবা এলাকায় একটি বাড়িতে অডিশনের নাম করে ওই তরুণীকে ডাকা হয়। কিন্তু দেওয়া হয়নি সুযোগ। এরপর দিনের পর দিন ধর্ষণের শিকার হন পেশায় মডেল ওই তরুণী। জানা যাচ্ছে, ওই দুই অভিযুক্ত এস এস উদ্দিন ও রাজর্ষি দে নিজেকে ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত বলে দাবি করেছিলেন।
দীর্ঘদিন এই ঘটনা ঘটার পর অবশেষে ১৮ আগস্ট সোমবার রাতে কসবা থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৩৫১(২) ও ৬১ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ।
বিনোদুনিয়ায় কাস্টিং কাউচ নিয়ে নানা অভিযোগ নতুন কিছু নয়য়। টলিউডেও এর আগে এমন ঘটনার নজির মিলেছে। তবে পাশাপাশি কাজের সুস্থ পরিবেশ বজায় রাখতে পদক্ষেপ করা হয়েছে।
সর্বশেষ খবর
-
সুরেন্দ্রনাথের ছায়া বীরভূমে! কলেজের ইউনিয়ন রুমে আলমারি খুলতেই উদ্ধার একাধিক তাজা বোমা
-
দিল্লির অধ্যাপিকা খুনে দম্পতিই কি মাস্টারমাইন্ড? ভাড়া না পেয়ে বর্ধমানের বাড়ি ছাড়তে চাপ দেবস্মিতার!
-
ইউনুস জমানায় বিনা অপরাধে গ্রেপ্তার! মুক্তি পেয়েই প্রাক্তন প্রধান উপদেষ্টার শাস্তির দাবি ৬১ আইনজীবীর
-
‘বেবি কৌশল’ই একমাত্র ধ্যানজ্ঞান, আর কি বলিউডে ফিরবেন না? বড় সিদ্ধান্ত ক্যাটরিনার
-
দেশ বিশ্বকাপ খেললেও বঞ্চিত সমর্থকরা, ইরানিদের টিকিট বাতিল করল ফিফা!