সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! হঠাৎ করেই সোশাল মিডিয়ায় ভাইরাল সুস্মিতা সেনের ইনস্টাগ্রামের বায়ো। আর হবে নাই বা কেন, দুম করেই নিজের জন্ম তারিখ বদলে ফেললেন তো সুস্মিতা!
হ্যাঁ, এমনই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বলিউড অভিনেত্রী। হঠাৎ করেই তাঁর জন্ম তারিখ বদলে হয়ে গেল ২৭/০২/২০২৩। আর সঙ্গে সুস্মিতা লিখলেন দ্বিতীয় জন্ম। তা হঠাৎ এমন কেন করলেন সুস্মিতা?
View this post on Instagram

আসলে, এই জন্ম তারিখের মধ্যে দিয়ে সুস্মিতা ফিরিয়ে আনলেন, সেই হার্ট অ্যাটাকের প্রসঙ্গ। ২০২৩ সালের ২৭ তারিখেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। আর তাই এই দিনটাকে দ্বিতীয় জন্মদিন হিসেবে দেখতে চান ব্রহ্মাণ্ড সুন্দরী।
[আরও পড়ুন: ISI ঘনিষ্ঠ নিষিদ্ধ পাক ব্যবসায়ীর সঙ্গে কাজ! বিতর্কে জড়ালেন মাধুরী দীক্ষিত, নিন্দার ঝড়]
‘আরিয়া’ সিরিজের শুটিং চলাকালীন সুস্মিতার হার্ট অ্যাটাক হয়। যা নিয়ে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি এমন একজন ব্যক্তি, যে সব সময়ে জীবনকে উদযাপন করে। আমি সব সময় সুখী ছিলাম। এটি সত্যিই আমাকে এই সমস্যাটি মোকাবেলা করতে সাহায্য করেছে। কারণ আমি অপারেশন টেবিলেও হাসছিলাম।’
প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী জানান, তাঁর খুবই বড় হার্ট অ্যাটাক হয়েছিল। আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। নিয়মিত শরীরচর্চা করতাম বলেই এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পেরেছেন। অনুরাগীদের উদ্দেশে সুস্মিতা বলেছিলেন, “এই ঘটনার পর আমি ভীত নই। বরং আত্মবিশ্বাস নিয়ে বাঁচার শপথ নিয়েছি। বেঁচে থাকাটাই বড় কথা।”
[আরও পড়ুন: ‘তেলুগু বলতে গিয়ে জিভ খসে গিয়েছে!’, ‘কল্কি’ শুটের অভিজ্ঞতা জানালেন শাশ্বত]
সর্বশেষ খবর
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি