সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে তাঁর জাদুতে বাকরুদ্ধ। আর হবে না-ই বা কেন? বলিউডের বাদশা বলে কথা। কিন্তু তা বলে তাঁর জন্য মুম্বইয়ে শতাধিক বিয়ে পিছিয়ে গিয়েছিল জানেন? নেপথ্য কারণ জানলে চমকে যাবেন।
ঘটনা কমপক্ষে দু’দশক আগের। সেই সময় শাহরুখ-ঐশ্বর্যর ‘দেবদাস’ ছবির শুটিং চলছিল। ৫০ কোটি টাকা বাজেটের ছবির সেট ছিল নজরকাড়া। মুম্বইতে কমপক্ষে এক কিলোমিটার এলাকাজুড়ে পর্দার চন্দ্রমুখী মাধুরীর কোঠার জমকালো সেট তৈরি করা হয়। ওই সেটের একেবারে শেষ প্রান্তে ১০০ ওয়াটের আলো লাগানোর কথা বলেন সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান। আলো জ্বালানোর জন্য মুম্বইয়ের যত জেনারেটর ছিল প্রায় সবই ভাড়া নিয়ে নেওয়া হয়।
তার ফলে ওই সময়ে মুম্বইতে জেনারেটের আকাল দেখা যায়। তার ফলে বহু বিয়ের অনুষ্ঠান বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান স্মৃতির পাতা ঘেঁটে এমন অভিজ্ঞতার কথা জানান। সেদিন সত্যি কিছুটা খারাপ লাগে বিনোদের। তবে ছবি মুক্তির পর বক্সঅফিসে ঝড় তোলে। ১৬৮ কোটি টাকা উপার্জন করে ছবিটি। বিপুল সাফল্যের পর নাকি সিনেমাটোগ্রাফারের আফশোস কমেছে বেশ খানিকটা।
সর্বশেষ খবর
-
প্রবাহ মুখ খুলতেই পালটা আইনি চাল! এবার স্বামীর পাসপোর্ট বাতিলের আর্জি দেবলীনার
-
‘বাংলার ক্রীড়াক্ষেত্র রাজনীতিমুক্ত হবে’, সৌরভ সাক্ষাতের পর সিএবি’র স্বচ্ছতা নিয়ে বার্তা ক্রীড়ামন্ত্রীর
-
‘খতরোঁ কে খিলাড়ি’, রুবিনার সারা শরীরে কিলবিল করছে সাপ, ভিডিও দেখলে শিউড়ে উঠবেন!
-
শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেট সোমবার, অর্থমন্ত্রীর কাছে কী প্রত্যাশা উত্তরবঙ্গের?
-
বিশ্ব সঙ্গীত দিবসে ‘আশা তাই’কে শ্রদ্ধার্ঘ্য রহমানের, প্রকাশ্যে গায়িকার শেষ গানের ঝলক