সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সিকন্দর’ ঘিরে আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। সেভাবে চলেনি ‘টাইগার ৩’। এছাড়াও ‘অন্তিম’, ‘কিসি কি ভাই কিসি কি জান’ না চলার পর এই ছবি ঘিরেই জন্মাচ্ছিল প্রত্যাশা। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবিটিও। এবার জানা গেল, ছবিটি পাইরেসির কারণে বড়সড় ক্ষতির মুখে পড়েছে। সব মিলিয়ে ৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে প্রযোজক নাদিয়াদওয়ালার।
বহু অনলাইন পাইরেসি ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল ছবিটি। এতে ছিল এমন সব দৃশ্য, যা মূল ছবিতে নেই। ফ্ল্যাশব্যাক, ধারাভিতে ছাত্র আন্দোলনের মতো বহু অংশই পরে বাদ পড়ে যায়। কিন্তু সেগুলি রয়েছে এই পাইরেটেড ভার্শানে। আর এর জেরেই ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধরা পড়েছে অডিটে।
ইদের সময় মুক্তি পেয়েছিল সলমনের ‘সিকন্দর’। ২০০ কোটির বাজেটের ছবিটি দেশের বাজার থেকে তুলতে পেরেছিল মাত্র ১০৩.৪৫ কোটি টাকা। যার জেরে বলিউডের সর্বকালের অন্যতম ফ্লপের তকমা পেয়েছে প্রত্যাশা জাগানো সিনেমাটি। এবার পাইরেসির ধাক্কায় বড়সড় ক্ষতির বিষয়টি সামনে আসতেই নাদিয়াদওয়ালার সংস্থা চাইছে ক্ষতিপূরণ। বিমা সংস্থার কাছে আবেদন করেছে তারা।
প্রসঙ্গত, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর স্যাটেলাইট রাইট ইত্যাদিতে হয়তো আরও কিছু রোজগার হবে ‘সিকন্দর’-এর। কিন্তু সলমনের মতো মহাতারকার ছবির এহেন পরিস্থিতি তাঁর ভক্তদের কাছে কাম্য নয়। প্রিয় নায়কের পরপর ব্যর্থতায় তাঁরা হতাশ।
সর্বশেষ খবর
-
মধ্যরাতে পুলিশের অভিযান, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার সব্যসাচী দত্ত
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!