Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
IFFI 2024

IFFI- তে ‘আমার বস’, ‘বহুরূপী’র সাফল্যের মাঝে নন্দিতা-শিবপ্রসাদের ঘরে সুখবর

গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে পরিচালক সৌরভ পালোধির 'অঙ্ক কি কঠিন' এবং সৌকর্য ঘোষালের 'ভূতপরী'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ১২:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ১২:৫৫

options
link
IFFI- তে ‘আমার বস’, ‘বহুরূপী’র সাফল্যের মাঝে নন্দিতা-শিবপ্রসাদের ঘরে সুখবর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ইতিমধ্যেই বাজিমাত করেছে টলিউডের সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘বহুরূপী’। শুধু দুর্গাপুজোতেই নয়, দিওয়ালিতেও যে এই ছবি মারকাটারি ব্যবসা করবে, তাঁর আন্দাজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। ‘বহুরূপী’ ব্লকবাস্টার হওয়ায় এই মুহূর্তে ক্লাউড নাইনে রয়েছেন নন্দিতা ও শিবপ্রসাদ। আর এরই মাঝে সুখবর এল উইন্ডোজের ঘরে। ২০ নভেম্বর থেকে শুরু হতে চলা গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় দেখানো হবে নন্দিতা ও শিবপ্রসাদের নতুন ছবি ‘আমার বস’। এই ছবি থেকেই বহুদিন পরে রুপোলি পর্দায় ফিরছেন রাখি গুলজার।

জানুয়ারি মাসেই কলকাতায় শুটিং করে গিয়েছিলেন রাখি গুলজার (Rakhee Gulzar)। বাঙালি খানাপিনা, ঝরেঝরে বাংলা সংলাপ, কলকাতার শাড়ি, ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, প্রবীণ বঙ্গকন্যা যেন সেটে ‘ষোড়শী’র মতোই ছুটে শুটিং করেছিলেন। দীর্ঘ একুশ বছর বাদে, বাংলা সিনেমার পর্দায় তাঁর প্রত্যাবর্তন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কলকাতায় তাঁর প্রিয় স্ট্রিটফুড ফুচকা থেকে শাড়ি সবকিছুর খোঁজ নিয়েছিলেন মনে করে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী মিত্র, টেলি অভিনেত্রী শ্রুতি দাসরা। পরিচালনার পাশাপাশি শিবপ্রসাদ নিজেও অভিনয় করেছেন এই ছবিতে।

নন্দিতা-শিবুর হাত ধরেই বহুদিন বাদে বাংলা ছবিতে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের। বহু বছর আগে বাংলায় তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে পাওয়া গিয়েছিল। এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে থাকলেও বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি। কারণ, সেই সিনেমা মুক্তি পেয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালে। সেই অর্থে ‘শুভ মহরত’-এর পর ‘আমার বস’ ছবি দিয়েই বাংলার প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের। তবে শুধু ‘আমার বস’ নয়, গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে
পরিচালক সৌরভ পালোধির ‘অঙ্ক কি কঠিন’ এবং সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.