সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। ইতিমধ্যেই প্রকাশ্য়ে এসেছে তাঁর বেবি বাম্প। বেবি বাম্প নিয়েই সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রচারে গিয়েছিলেন দীপিকা। তারপরই স্বামী রণবীরকে সঙ্গে নিয়ে বিদেশে মাটিতে বেবিমুনে পাড়ি দিয়েছিলেন দীপ-বীর। গুঞ্জনে এসেছিল, ভারতে নয়, দীপিকা ও রণবীরের প্রথম সন্তান নাকি ভূমিষ্ঠ হবে বিদেশের মাটিতে। তবে এই খবর যে একেবারেই রটনা, তা কিন্তু হাভেভাবে বুঝিয়ে দিলেন দীপিকা ও রণবীর। আর তাই তো বেবিমুন থেকে ফিরে মুম্বই বিমান বন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় দীপিকা-রণবীরের এক গাল হাসি দিয়ে পোজও দিলেন।
দীপিকা পাড়ুকোন কি সত্যিই অন্তঃসত্ত্বা নাকি সারোগেসির সাহায্যে মা হচ্ছেন? ‘লেডি সিংহম’-এর শুটিং থেকে ছবি ফাঁস হওয়ার পরই প্রশ্ন উঠেছিল! তবে পঞ্চম দফার ভোটগ্রহণের দিনই জবাব মিলেছে। ভোট দিতে আসা অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন অনুরাগীরা। তবে নিন্দুকরা আবার একধাপ এগিয়ে দীপিকার প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন তুলেছেন! শুধু তাই নয়, নেটপাড়ার নীতিপুলিশদের একাংশের তো আবার এও কটুক্তি যে, ওসব বেবি বাম্প কিছুই নয়.. সব নাটক। আবার কারও মন্তব্য, ‘নকল স্ফিতোদর’। তবে এই গুঞ্জনকে ফুঁৎকারে উড়িয়ে দীপিকা বেবি বাম্প নিয়েই সেরেছেন ফটোশুট। মুখের উপর জবাব দিয়েছেন, সব নিন্দুকদের।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘যে মানুষ ধর্ম বদলানোর জন্য চাপ দেয়…’, সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে মুখর তসলিমা]
বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা। ফেব্রুয়ারির শুরুতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান সেপ্টেম্বর মাসে আসছে তাঁদের সন্তান।
[আরও পড়ুন: প্যারিসে জাহ্নবীর ‘জলওয়া’! মার্জার সরণিতে ঝড় তুললেন শ্রীদেবীকন্যা]
সর্বশেষ খবর
-
‘রক্তের স্বাদ পেয়ে ছিঁড়ে খেয়েছি ওদের’, ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটা মেসিদের কোচের
-
‘জীবন মূল্যবান’, সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রকে বড় নির্দেশ দিল্লি হাই কোর্টের
-
‘টাকা দিয়ে পুরস্কার কিনব, কারও বাপের সাধ্যি নেই…’, বেধড়ক কটাক্ষের মুখে বেফাঁস আলিয়া!
-
স্কুলে হোমওয়ার্কের নামে দ্বিতীয় শ্রেণির হিন্দু ছাত্রকে কলমা পাঠের নির্দেশ! বরখাস্ত শিক্ষক
-
মাদ্রাসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে উত্তরপ্রদেশ এটিএস