বিতর্ক যতই ঘিরে থাকুক, বলিউডের ‘বম্ব সেল’কে নিয়ে উন্মাদনা বরাবরই তুঙ্গে। হিন্দি সিনেদুনিয়ার তুখড় ‘আইটেম গার্ল’ এখন গোটা বিশ্বের নজরে! নোরা ফতেহি যে ছাব্বিশ সালের ফিফা ওয়ার্ল্ডকাপের (FIFA World Cup 2026) মঞ্চ মাতাতে চলেছেন, সেখবর আগেই মিলেছিল। তখন থেকেই ফিফার মিউজিক ভিডিওয় নোরা ম্যাজিক দেখার অপেক্ষায় অনুরাগীরা। এবার সেই গানের ঝলক প্রকাশ্যে আসতেই সরগরম সোসাল পাড়া। বলা ভালো, মাত্র কয়েক সেকেন্ডের ঝলকেই উন্মাদনার পারদ চড়ালেন নোরা ফতেহি (Nora Fatehi)।
তিনিই জানালেন, ‘সির সির’ নামে এই মিউজিক ভিডিওর শুট হয়েছে মরোক্কোর কাসাব্লাঙ্কায়। যেখানে শুটিং করার জন্য মোটে ১৫ মিনিট সময় পেয়েছিলেন নোরা ফতেহি-সহ গোটা টিম। কিন্তু তাতে কী? রাজিত গর্ব করে বললেন, “ওই সময়ের মধ্যেই কোটি টাকার শট বের করে এনেছি আমরা।”
আরও পড়ুন:
মডেল-নায়িকা নিজে চেয়েছিলেন ফুটবলার হতে। কিন্তু শৈশবের সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তবে তাতে কী? এবার ফিফা ওয়ার্ল্ডকাপের মিউজিক ভিডিওর অন্যতম মুখ হওয়ার সুযোগ পেয়ে শরীরী আঁচেই নেটপাড়ার উষ্ণতা বাড়িয়ে দিলেন নোরা। পরনে লাল-সাদা স্বল্পাবাস। ফুটবলকে সঙ্গী করে মাত্র ৪৫ সেকেন্ডের ঝলকে যে নৃত্যশৈলী দেখালেন, তাতেই ফিফা বিশ্বকাপের মিউজিক ভিডিও সোশাল পাড়ায় চর্চার শিরোনামে। বলা ভালো, বলিউড ‘বম্ব সেল’ নোরার শরীরী হিল্লোলে নেটভুবন কাঁপছে! নোরার এই নাচ কোরিওগ্রাফ করেছেন রাজিত দেব। তিনিই জানালেন, ‘সির সির’ নামে এই মিউজিক ভিডিওর শুট হয়েছে মরোক্কোর কাসাব্লাঙ্কায়। যেখানে শুটিং করার জন্য মোটে ১৫ মিনিট সময় পেয়েছিলেন নোরা ফতেহি-সহ গোটা টিম। কিন্তু তাতে কী? রাজিত গর্ব করে বললেন, “ওই সময়ের মধ্যেই কোটি টাকার শট বের করে এনেছি আমরা।”

নোরার কথায়, “‘সির সির’ গানের মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়ে এমন কিছু তৈরি করার চেষ্টা করেছি যা বিশ্বমানের এবং অনন্য। এই যেমন মরক্কো থেকে আমার কানাডার শিকড়ের কথা যেমন তুলে ধরেছি, তেমনই ভারতেরও বিশাল প্রভাব রয়েছে এই গানে। কারণ ভারত তথা দক্ষিণ এশিয়ার তরফে আমি যে ভালোবাসা পেয়েছি, আজ সেকারণেই আমি এখানে। এই গানটিকে আরও অর্থবহ করে তুলেছে ভারতীয়দের উপস্থিতি। কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী থেকে শুরু করে স্টাইলিং টিম— সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে গানটিকে বাস্তবায়িত করেছেন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মতো একটি বিশ্বমানের ইভেন্টের জন্য এহেন মিউজিক ভিডিও তৈরি করা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার কেরিয়ার যেন পূর্ণতা পেল।”
প্রসঙ্গত, চলতি মরশুমের বিশ্বকাপে বিনোদনে কোনও খামতি রাখতে চাইছেন না আয়োজকরা। তাই শাকিরা ম্যাজিক ছাড়াও ‘ফিফা’র আসর জমাতে মঞ্চে থাকছেন বলিউডের ‘দিলবর গার্ল’ নোরা ফতেহি। মেক্সিকোর গ্র্যান্ড ওপেনিংয়ের ঠিক পরের দিন অর্থাৎ ১২ জুন কানাডা এবং আমেরিকাতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন টরন্টোর মঞ্চ মাতাতে থাকছেন গ্ল্যামারাস ডিভা নোরা ফতেহি। তাঁর শরীরী হিল্লোল আর জমকালো পারফরম্যান্সে যে ফুটবল আর বিনোদন মিলেমিশে একাকার হবে, তা বললে অত্যুক্তি হবে না।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭
