রমেন দাস: অত্যন্ত সঙ্কটজনক পরিচালক অরুণ রায়। কয়েকদিন ধরে তিনি ভর্তি রয়েছেন আর জি কর হাসপাতালে। অরুণাভ রায়চৌধুরী নামে ভর্তি রয়েছেন পরিচালক। আর জি কর হাসপাতালের মেডিসিন বিভাগের এইচডিইউ-য়ে ভর্তি রয়েছেন তিনি।
গত বছর আগস্ট মাসে ক্যানসার ধরা পরে পরিচালক অরুণ রায়ের শরীরে। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তাঁর। গত বছর ডিসেম্বর মাসে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেই সময় ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছিলেন, তাঁর বিশেষ কোনও শারীরিক সমস্যা নেই। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন তিনি। এমনকী, তিনি জানিয়েছিলেন, তাঁর এই অসুস্থতা কাজের বাধা হবে না।
দেব অভিনীত ‘বাঘাযতীন’ ছবির শুটিংয়ের সময়ই ক্যানসার ধরা পড়ে পরিচালকের। তবে তাঁর জন্য ছবির কাজ বন্ধ রাখেননি তিনি। অসুস্থতা নিয়েই ছবির শুটিং শেষ করেছিলেন পরিচালক। তবে শুধুই ‘বাঘাযতীন’ নয়। শেষ করেছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির কাজও।
ক্যানসার ধরা পড়ার পর পরিচালক জানিয়েছিলেন, ”রোগ রোগের জায়গায় রয়েছে। সিনেমা সিনেমার জায়গায়। এদের মধ্যে কোনও বিরোধে আমি বিশ্বাসী নই। কাজ থামাব না।” ‘বাঘাযতীন’, ‘অরণ্যের দিনরাত্রি’ ছাড়াও কিঞ্জল নন্দ অভিনীত ‘হীরালাল’ ছবির পরিচালনাও করেছেন অরুণ রায়।
সর্বশেষ খবর
-
সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির হামলা, ‘বাব আল-মান্দেবে’ ৩ পাকিস্তানি-সহ ৬ জনের মৃত্যু
-
কেকেআর নয়, ভারত অধিনায়ককে সরিয়ে গুজরাটে ফিরতে চান হার্দিক! রাজি হল পুরনো দল?
-
প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, এখনও ধ্বংসস্তূপে আটকে বহু
-
বেহাল রাস্তা, ভারী বৃষ্টিতে দুর্ভোগ গাড়ি-বাইক চালকদের! সমাধানে ১৮ কোটি বরাদ্দ রাজ্যের
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ! ভাসবে কলকাতাও?