বদলের বঙ্গে টলিপাড়ায় ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ‘তুঘলকি শাসন’-এর অবসান। প্রকাশ্যে এসেছে ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসের ‘স্বরূপ’। দীর্ঘদিনের অরাজকতার বিস্ফোরণ ঘটেছে স্বরূপের গ্রেপ্তারিতে। ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা-অভিনেত্রী থেকে রূপটানশিল্পী, টেকশিয়ান সহ প্রত্যেকে। স্বরূপ জমানায় অরাজনৈতিক কাজকর্মের আতুরঘর হয়ে উঠেছিল স্টুডিওপাড়া। বর্তমানে স্বস্তিতে টলিপাড়া তা বললে অত্যুক্তি হবে না। একদিকে স্বরূপের বিরুদ্ধে যখন ভুরি ভুরি অভিযোগ, তখন আর্টিস্ট ফোরামকে নিয়ে বোমা ফাটালেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)।
অভিযোগ, লিখিতভাবে কোনও অভিযোগ ফোরামে জমা পড়লে বা মেল করলে সেটা নাকি গায়েব হয়ে যেত! আর্টিস্ট ফোরামের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভাস্বর। সম্প্রতি এমন এক চমকপ্রদ তথ্য পেয়েছেন যা দেখে স্তম্ভিত অভিনেতা! একরাশ হতাশা আর ক্ষোভের মিলিত বর্হিপ্রকাশ, ‘একটা বিস্ময়কর তথ্য পেলাম। তিন চার বছর আগে একটা কাজের টাকা পাওয়া নিয়ে ঝামেলা হচ্ছিল বলে আর্টিস্ট ফোরামকে মেল করেছিলাম। কিন্তু, কেউ কোনও উত্তর দেননি। অনেকদিন অপেক্ষা করে তারপর নিজেরাই উদ্যোগ নিয়ে টাকা আদায় করি।’
আরও পড়ুন:

বিষয়টি বর্তমান ফোরামকে জানানোর পর যা শুনলেন তাতে একেবারে তাজ্জব বনে গিয়েছেন ভাস্বর। ভাবতেই পারেননি এমনটাও হতে পারে। ইন্ডাস্ট্রির অনেক কেলেঙ্কারিই ছাইচাপা আগুনের মতো ‘লাভা’র মতো ফুঁড়ে বেরিয়ে আসছে। তৎকালীন আর্টিস্ট ফোরাম নিয়ে প্রকাশ্যে কোন সত্য?
অভিনেতা ভাস্বর তাঁর পোস্টে জানান, ‘বর্তমান ফোরামের নতুন কমিটির একজনকে বললাম। তিনি জানালেন পুরোনো কমিটি যখন ছিল তখন আর্টিস্টদের মেল দু-একজনকে ফরওয়ার্ড করা হত। তাঁদের মধ্যে একজন এই মেলগুলো পাত্তা দিতেন না, নাহলে হাপিস করে দিতেন। রেজাল্ট বেরনোর পর ফোরাম ভেঙে দেওয়ার কথা যিনি বলেছিলেন ওই কাজগুলো উনিই করতেন। শুধু আমার নয়, শুনলাম স্বস্তিকা মুখোপাধ্যায়ের মেলও এভাবে হারিয়ে গিয়েছে। তবে বর্তমান কমিটি অনেক শক্তিশালী। এসব অরাজকতা আর হতে দেবে না।’
ভাস্বরের পোস্টকে সমর্থনে অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র লিখেছেন, ‘ঠিক শুনেছিস’। অভিনেতা মৈনাকের খোঁচা, ‘যে বিশ্ববিখ্যাত অভিনেতা বলেছিল ফোরাম ভেঙে দেবে সে কি এখনও নীলবাতি গাড়িতে ঘোরে?’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭