সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর্দায় ‘রামায়ণ’ তৈরি করে বিপাকে পড়েছিলেন পরিচালক ওম রাউত। বিতর্কের ঝড়ে বক্স অফিসে ডুবেছিল তরী। একেবারে ডাহা ফ্লপ প্রভাস, কৃতী স্যাননের রামায়ণ। এখন অবশ্য রণবীর কাপুর ও সাঁই পল্লবীকে নিয়ে নতুন ‘রামায়ণ’ তৈরি করছেন পরিচালক নীতিশ তিওয়ারি। তবে এ গল্প রামায়ণের নয়, বরং আমির খানের মহাভারতের।
গপ্পোটা হল, বহুদিন ধরেই বলিউডে শোনা যাচ্ছিল, আমির খান নাকি তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরেই বলিপর্দায় নিয়ে আসছেন মহাভারত। এমনকী, ছড়িয়েও পড়েছিল আমিরের মহাভারতের কাস্টিং। যেখানে ভীস্ম অমিতাভ, ঋত্বিক অর্জুন এবং দৌপ্রদী ঐশ্বর্য এবং খোদ আমির নাকি কৃষ্ণ হবেন বলে শোনা গিয়েছিল। তবে আমিরের দিক থেকে এই ছবি নিয়ে সেভাবে কখনই মন্তব্য কানে আসেননি। তবে এবার মহাভারত নিয়ে মুখ খুললেন আমির খান।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির জানান, ”মহাভারত আমার ড্রিম প্রোজেক্ট। বহুদিন ধরেই এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করে চলেছি। খুব বড়মাপের ছবি তৈরি করতে হবে। সেই কারণেই সময় নিচ্ছি। একটাই ভয় যদি কিছু ভুল হয়ে যায়। কেননা, মহাভারত আমদের আত্মা, আমাদের রক্তে রয়েছে। তাই এই ছবি তৈরি করার সময় কোনও ভুল করা যাবে না।”
আমির আরও বলেন, ”আমি এমন ছবি তৈরি করতে চাই। যা গোটা ভারতবর্ষকে গর্বিত করবে। সেই কারণেই অনেক সময় নিতে চাই।”
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা