তারক চক্রবর্তী, শিলিগুড়ি: স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠতেই অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার! শিলিগুড়ির খড়িবাড়ির চক্করমারি শ্মশানঘাট এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খড়িবাড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।
মৃতের নাম জগদীশ রায়। তিনি তৃণমূল নেতা হিসাবে এলাকায় পরিচিত। এছাড়া লোকশিল্পী হিসাবেও অনেকেই চেনেন তাঁকে। এলাকারই এক নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে ঘরে গিয়ে ওই ব্যক্তি নাবালিকাকে ধর্ষণ করে। তবে নাবালিকা কাউকে সে কথা জানতে দেয়নি। বৃহস্পতিবার মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে সন্দেহ হয়। এর পরই গোটা ঘটনা সামনে আসে।
[আরও পড়ুন: ‘শাপমোচন’ রাহুল মুখোপাধ্যায়ের, উঠল নিষেধাজ্ঞা, ফিরলেন পরিচালকের আসনে]
খড়িবাড়ি থানায় জগদীশ রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। গোটা ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ।
[আরও পড়ুন: পাত্তাই পেল না বাংলাদেশ, জাহানারাদের উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা]
সর্বশেষ খবর
-
পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, কবে ঢুকবে বেতনের বাড়তি ২ হাজার? জানিয়ে দিল রাজ্য
-
মোদির জনপ্রিয়তায় খামতি নেই, এখন ভোট হলে কত আসন পাবে এনডিএ? কী বলছে দেশ?
-
মুখ্যমন্ত্রী হওয়ার পর চলতি সপ্তাহেই প্রথমবার বীরভূম সফর, কী বার্তা দেবেন শুভেন্দু?
-
বয়কটের হ্যাটট্রিক! প্রধান বিচারপতিকে আমন্ত্রণের প্রতিবাদে ফের সরব পড়ুয়ারা, বাতিল সমাবর্তন
-
প্রেমের টানে স্বামীকে ইটালিতে রেখে বাংলাদেশে বধূ, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৪ সন্তানের মা!