গোবিন্দ রায়, বসিরহাট: রাত বাড়তেই এলাকায় তাণ্ডব চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও পুলিশ! এবার এমনই অভিযোগে সরব সন্দেশখালির মহিলারা। রাত জেগে এলাকা পাহারা দিচ্ছেন তাঁরা। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই রাত পাহারার ভিডিও।
দীর্ঘদিন ধরেই শিরোনামে উত্তর ২৪ পরগনার দ্বীপ অঞ্চল সন্দেশখালি (Sandeshkhali)। এবার রাত বাড়তেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, সন্দেশখালির বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভয় দেখানো হচ্ছে। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রামে তল্লাশি চালানোর নাম সাধারণ মানুষদের উপর পুলিশ অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ।
[আরও পড়ুন: সন্দেশখালি মামলা: এখনই পদক্ষেপ নয়, বিজেপি নেতা গঙ্গাধর কয়ালদের সাময়িক স্বস্তি হাই কোর্টে]
সেই কারণেই এবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও পুলিশের অত্যাচার রুখতে ময়দানে সন্দেশখালির মহিলারা। রাত জেগে বেড়মজুর এলাকায় রাস্তায় বসে গ্রাম পাহারা দিচ্ছেন তাঁরা। তাঁদের কারও হাতে লাঠি, কারও হাতে ঝাঁটা। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
[আরও পড়ুন: ‘কেউ নাগরিকত্ব খোয়ালে আমি থুতু চাটব’, CAA নিয়ে চ্যালেঞ্জ মিঠুনের]
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা