শেখর চন্দ্র, আসানসোল: হস্টেলে এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। বুধবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানার সুকান্ত ময়দানের সামনে হস্টেল থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। সেই সময় অর্ধদগ্ধ অবস্থায় ছিলেন তিনি।
মহিলার নাম মানা লাহিড়ী (৫৮)। তিনি আসানসোলের একটি বেসরকারি ফার্মাসিস্ট কলেজে চাকরি করতেন। ওই গার্লস হস্টেলের অন্য আবাসিক মহিলারা জানান, কৃষ্ণনগরে বাড়ি মানার। ১০ থেকে ১২ দিন তিনি হস্টেলে ছিলেন না। বুধবার ফেরেন। বিকেলের দিকে একটি শব্দ শুনতে পান তাঁর প্রতিবেশীরা। দেখেন হস্টেলের ঘর থেকে গলগল করে ধোঁয়া বেরচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডিসি সেন্ট্রাল ধ্রুব দাসও ঘটনাস্থলে পৌঁছন।
[আরও পড়ুন: বদলাচ্ছে হাওড়া-এসপ্ল্যানেড মেট্রোর সময়সূচি, যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় পদক্ষেপ কর্তৃপক্ষের]
ধ্রুব দাস জানান, ফরেনসিক টিমকে ডেকে পাঠানো হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই সম্ভবত মৃত্যু হয়েছে মহিলার। আপাতত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ নম্বর বোরো চেয়ারম্যান রাজেশ তেওয়ারি বলেন, “আমি সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে ফিরছিলাম। সেই সময় আমাকে ফোন করে বলা হয় পাশের গার্লস হস্টেল থেকে একটি আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে। এর পর আমি আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জকে ফোন করি।” আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।
[আরও পড়ুন: ভাঙা হাতেই প্রতিবাদে পথে নামলেন মিঠুন, বিবেক জাগরণ যাত্রায় মহাগুরু]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের