অর্ণব দাস, বারাকপুর: গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ। ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই ওই এলাকার কাছেই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর ট্রলি ব্যাগের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তার জেরে আরও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পানিহাটি এলাকার গঙ্গার ধারে কচুরিপানার মধ্যে কিছু একটা ভাসতে দেখা যায়। কোনও একটি দেহ সেখানে রয়েছে, তেমনই অনুমান করে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা ভিড় করেন ওই জায়গায়। খড়দহ থানার পুলিশ সেখানে গিয়ে জল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে। মাঝবয়সী ওই মহিলা স্থানীয় নন বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। মুখ, ঘাড়-সহ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওই মহিলাকে কি খুন করা হয়েছে? খুনের পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে? জলে ভেসে অন্য কোথাও থেকে মৃতদেহ সেখানে এসে পানায় আটকে গিয়েছে? সেসব প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। মৃতদেহে পচন ধরেনি বা জলে খুব একটা ফুলেও যায়নি বলে খবর। তদন্তকারীরা মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। তারপরই বোঝা যাবে, বিষয়টি খুন নাকি অন্য কিছু। ওই মহিলার পরিচয় জানতে আশপাশের থানাতেও বার্তা পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুনে’র চেষ্টা স্ত্রীর, মাকে সাহায্য মেয়েরও!
-
বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু
-
সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি ডেকে আনছেন না তো?