রাজা দাস, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের তপনে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহাংশ টুকরো করে চাষের জমিতে লুকিয়ে রাখা হয়েছিল। পরে মহিলার কাটা পা উদ্ধারের ঘটনায় গোটা বিষয়টি সামনে আসে। পুলিশের দাবি, ঘটনায় ধৃত সাদ্দাম সরকার জেরায় এসব স্বীকার করেছে। অভিযুক্তকে রবিবার বালুরঘাট আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে।

শুক্রবার বিকেলে তপন (Tapan) ব্লকের তরিয়ট এলাকায় জমি থেকে এক মহিলার পায়ের অংশ উদ্ধার হয়। অপরদিকে এলাকা থেকে কিছু দূরে কার্তিকপুর পশ্চিম নিমপুর এলাকার সুলেখা খাতুন নামে এক গৃহবধূ গত ১৮ জুন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা জুতো দেখে ওই মহিলাকে শনাক্ত করেন। শনিবার মৃতের (Death) পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তপন থানার পুলিশ তদন্তে নামে। সাদ্দাম সরকার নামে একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের। অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra marrital affair) জেরে মহিলাকে খুন করা হয়েছে।
[আরও পড়ুন: ‘চিরদিনই তুমি যে আমার’, খ্রিস্টান মতে বিয়ে সম্পন্ন বিজয় মালিয়াপুত্র সিদ্ধার্থর]
পুলিশের প্রাথমিক অনুমান, খুনের পর ট্রাক্টরের (Tractor) রোটাওয়েটার দিয়ে দেহাংশ কাটা হয়েছে। এর পর সেই দেহাংশ জমির নানা জায়গায় মাটিতে মিশিয়ে লুকিয়ে রাখা হয়৷ রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার (SP) চিন্ময় মিত্তাল সাংবাদিক সম্মেলনে জানান, পুলিশ তদন্ত নেমে সাদ্দাম সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশি জেলায় সে গোটা ঘটনার কথা স্বীকার করেছে। তাকে আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। সাদ্দামকে হেফাজতে নিয়ে হত্যাকাণ্ডের খুঁটিনাটি জানতে চায় পুলিশ।
[আরও পড়ুন: ইন্দোরে খুন কৈলাস ঘনিষ্ঠ বিজেপি নেতা, ২ আততায়ীর খোঁজে তল্লাশি পুলিশের]
সর্বশেষ খবর
-
বৃষ্টিস্নাত রবিবাসরীয় কলকাতায় হুমা, ‘বেবি ডু ডাই ডু’-এর হল ভিজিটে এসে কী বললেন?
-
‘বাজবল’ যুগের সমাপ্তি, ইংল্যান্ডের টেস্ট দলের কোচের পদ থেকে ছাঁটাই ম্যাকালাম
-
‘ভোটে দাঁড়ানোর লোক পাবে না’, নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর
-
থ্রেট কালচারের বিরুদ্ধে মুখ খুলে হারিয়েছিলেন পর্যটন বিভাগের চাকরি! পালাবদল হতেই পর্যটনমন্ত্রীর দ্বারস্থ তরুণী
-
১০ ফুট গভীর ট্যাঙ্কের জলে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুকন্যার, মর্মান্তিক ঘটনা নিউ টাউনে