অসিত রজক, বিষ্ণুপুর: ধীরগতিতে রেললাইনে পাথর নামানোর সময় আচমকাই লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার পিয়ারডাঙায় শুক্রবার বিকেল নাগাদ এই দুর্ঘটনার কারণ কী হতে পারে? প্রাথমিক পর্যবেক্ষণের পর তা নিয়ে প্রাথমিক ব্যাখ্যা দিল রেল। আরপিএফের তরফে জানা গিয়েছে, গতি কম থাকলেও পাথর নামানোর সময় যে মালগাড়ি এগোচ্ছিল এবং পিছোচ্ছিল, সেই গতিপথেই আচমকা লাইনচ্যুতির মতো ঘটনা ঘটেছে। তবে এটা রেল আধিকারিকদের অনুমান। সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৩ টে ৪৫ নাগাদ। যে মালগাড়িটি বেলাইন হয়েছে, তাতে মোট ৩৮ টি বগি ছিল। যে লাইনে পাথর ফেলার কাজ চলছিল, সেখানেই লাইনচ্যুত হয়েছে মালগাড়িটি। পিয়ারডোবা স্টেশন থেকে গড়বেতার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। পিয়ারডোবা স্টেশন থেকে তখন মালগাড়ির দূরত্ব ৫০০ থেকে ৬০০ মিটার।

কেন বেলাইন হল ট্রেনটি? এখনও পর্যন্ত তা সঠিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে একটি ব্যাখ্যা দিয়েছে আরপিএফ। রেল সূত্রে জানা যায়, পাথর নামানোর সময়ে ওই লাইনে মালগাড়িটি আগুপিছু করার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। ওই জায়গাটি পাথর বোঝাই থাকার কারণে মালগাড়িটিকে এগিয়ে পিছিয়ে পাথর ফেলার কাজ করতে হচ্ছিল। সেই কারণে লাইন থেকে দুটি কামরা ছিটকে যেতে পারে। লাইনচ্যুত দুটি কামরাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আদ্রা ডিভিশনের দিকে। তা সরাতে ঘণ্টা তিনেক সময়ে লেগেছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়ার পরই আদ্রা থেকে ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা ঘটনাস্থলে পৌঁছন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আইনজীবী ছেলে, বাবা তদন্ত করলে আপত্তি? তৃণমূলকে প্রশ্ন হাই কোর্টের
-
‘ঠিক করেছে’, বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টারকে ‘সমর্থন’ মেয়ে হারানো নদিয়ার দুই মা’র
-
চোখে ভয়ংকর সমস্যা ভোজিনহার, এই রোগে হারায় দৃষ্টিশক্তিও! জানুন লক্ষণ ও চিকিৎসা
-
জন্মদিনে পেলেন আরও এক উপহার! এবার আইসিসি হল অফ ফেমে সৌরভ
-
ছাদবাগানের আবর্জনা ফেলবেন না, ‘স্যান্ডউইচ’ পদ্ধতিতে তৈরি হবে উর্বর মাটি