সুব্রত বিশ্বাস: ভক্তদের সুবিধার জন্য এবার ভূতল পার্কিং বা আন্ডার গ্রাউন্ড কার পার্কিং ব্যবস্থা চালু করল বেলুড় মঠ। আগামী শনি ও রবিবার মঠের পাশের এই পার্কিংটি ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। কেন্দ্র ও রাজ্যের পর্যটন আধিকারিকদের উপস্থিতিতে এই ভূগর্ভস্থ কার পার্কিংর উদ্বোধন করেন মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ মহারাজ।
কেন্দ্র ও রাজ্যের সহযোগিতায় এই কার পার্কিংটি তৈরি করতে খরচ পড়েছে নয় কোটি টাকা। পার্কিংটিতে আড়াইশোর উপর চার চাকার গাড়ি ও প্রায় ২০০টি মোটর সাইকেল রাখতে পারবেন ভক্তরা। মঠে আসা ভক্তরা এই পার্কিংয়ে গাড়ি রাখলেও তাদের দিতে হবে না কোনও চার্জ। তবে দানধ্যানের মাধ্যমে সেবা করতে পারবেন ইচ্ছানুযায়ী বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: ভয়ে ঘুম ছুটেছে ছিটমহলের, বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামে বিএসএফের নজরদারি]
মঠ সূত্রে জানা গিয়েছে, এই পার্কিংয়ের উপর জিম-সহ একাধিক খেলার ব্যবস্থা থাকবে। শিশুরা শরীর গঠনের সুযোগ পাবে এখানে। করোনাকালের আগে মঠের উন্নয়নে কেন্দ্র সরকার শপিং মল, বেলুড় মঠ জেটিঘাট ও এই কার পার্কিংয়ের টাকা অনুমোদন করে। রাজ্যের সহযোগিতায় পার্কিংয়ের কাজ সম্পূর্ণ হলেও রাস্তা-সহ একাধিক উন্নয়নের কাজ এখনও বাকি বলে মঠ জানিয়েছে। আগামী দিনে জেটি ঘাটের রাস্তা ও পার্কিং জোনের রাস্তাটির উন্নয়নণ করা হবে।
[আরও পড়ুন: সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে উত্তর, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?]
সর্বশেষ খবর
-
যেন ডেভিড-গোলিয়থের লড়াই! ডার্বিতে আজ সম্মান উদ্ধারের লক্ষ্যে নামছে মোহনবাগান
-
শয্যাশায়ী বৃদ্ধাকে দেখভালের নামে অত্যাচার, টাকা-গয়না লুট! গ্রেপ্তার ‘ডাকাত’ আয়া, প্রকাশ্যে সিসি ফুটেজ
-
বর্ষায় বেসমেন্টে নির্মাণ কাজের জেরেই দুর্ঘটনা! দিল্লিতে মৃত বেড়ে ৬, ধ্বংসস্তূপে বন্দি বহু পড়ুয়া
-
বাজল পুজোর ঘণ্টা! আজ মিলন মেলায় প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর, নজরে অনুদান
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের