দেবব্রত মণ্ডল, ক্যানিং: ভোট পরবর্তী বাংলায় ফের খুন। এবার ক্যানিংয়ের জীবনতলায় পিটিয়ে এক তৃণমূল কর্মীকে খুন (TMC Leader Murdered) করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে এলাকায় চাঞ্চল্য় ছড়ায়। তবে খুনের কারণ এখনও অজানা। সূত্রের দাবি, দেনাপাওনা নিয়ে গন্ডগোলের জেরেই খুন। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ৭ নম্বর গ্রামের বাসিন্দা। স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি। তবে মৃত্যুর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
[আরও পড়ুন: কুয়েতের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী মোদি, ঘোষণা আর্থিক সাহায্যের]
পরিবারের দাবি. প্রতিবেশীর সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝামেলা চলছিল রবীন্দ্রনাথবাবুর। তার জেরেই এই কাণ্ড। নিয়মিত মদ্য়পান করতেন তিনি। কিন্তু বুধবার রাতে মদ্যপানের পর তৃণমূল বুথ সভাপতি অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। মেয়ের দাবি, মদের সঙ্গে অন্যকিছু মিশিয়ে খাওয়ানো হয়েছিল। স্ত্রী আরও জানিয়েছেন, বাঁশ নিয়ে এলাকায় কয়েকজন ঘোরাঘুরি করছিল। তারাই রবীন্দ্রবাবুকে ডেকে নিয়ে গিয়েছিল। তারাই পিটিয়ে মেরেছেন বলে অভিযোগ পরিবারের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনও মন্তব্য় করতে চায়নি পুলিশ।
[আরও পড়ুন: গরমে নাভিশ্বাস, পর্ষদকে স্কুলের সময় বদলের পরামর্শ রাজ্য সরকারের]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার