দেবব্রত মণ্ডল, বারুইপুর: সুন্দরবনের বাসন্তী এলাকায় এবার বাঘের পায়ের ছাপ মিলল। আর তাই ঘিরে আতঙ্ক ছড়াল এলাকার বাসিন্দাদের মধ্যে। তাহলে কি রাতের অন্ধকারে গ্রামে বাঘ হানা দিচ্ছে? পুরুলিয়ার বান্দোয়ানে এখন বাঘের আতঙ্ক তাড়া করছে। বাঁকুড়ার জঙ্গলেও পাশের রাজ্য থেকে একটি বাঘ এসে হাজির। পশ্চিমের এই দুই জেলায় এখন ‘বাঘবন্দি খেলা’ চলছে। সেইসবের মধ্যে খাস সুন্দরবনের লোকালয়ে বাঘের পায়ের ছাপ মিলল।
বাসন্তীর হিরন্ময়পুর এলাকার পরেই বাদাবন রয়েছে। রবিবার রাতে ওই এলাকার রাস্তার ধারে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। স্থানীয়রা তা দেখে বেশিক্ষণ আর বাইরে থাকেননি। আজ সোমবার সকালে ওই গ্রামেরই আরও কয়েকতি জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা যায়। এরপরই আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। তাহলে গ্রামের মধ্যে রাতে বাঘ ঘুরে বেড়াচ্ছে? দিনের বেলায় গ্রামের ভিতরেই কি ঘাপটি মেরে থাকছে সে? রাতে হানা দেওয়ার ফন্দি আঁটছে? সেইসব প্রশ্ন ভাবাচ্ছে বাসিন্দাদের।
বনদপ্তরকে খবর পাঠানো হয়। বনকর্মীরা ওই এলাকায় গিয়েছেন। বাঘের পায়ের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে, সেটি কতটা টাটকা? এলাকায় তল্লাশিও চালানো হতে পারে বলে খবর। চলতি এক সপ্তাহে সুন্দরববনের একাধিক জায়গায় বাঘের হানার ঘটনা সামনে এসেছে। সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে গিয়ে দুজন মারা যায়। দিন কয়েক আগে মইপীঠ এলাকায় বাঘের হানায় জখম হয় এক কিশোর। একের পর এক বাঘের হানার ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে সুন্দরবনের এলাকার বাসিন্দাদের।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!