কল্যাণ চন্দ, বহরমপুর: মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি ডাকাত। রঘুনাথগঞ্জে ডাকাতির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বহরমপুর থানার পুলিশ। তার কাছ থেকে প্রচুর সোনার গয়না উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আজিজুল শেখ। রবিবার ভোররাতে বহরমপুরের গোয়ালজন থেকে সোনার গয়না-সহ তাকে গ্রেপ্তার করল বহরমপুর পুলিশ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ৫ জন বাংলাদেশি ও একজন ভারতীয় ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ।
[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস রিয়ালের, বরুশিয়াকে উড়িয়ে দুরন্ত জয় পেলেন ভিনিসিয়াসরা]
শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ ডাকাতি হয় রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামে। ওই বাড়ির মহিলার হাত-পা বেঁধে রেখে সাড়ে ৭ ভরি সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্রই জঙ্গিপুর পুলিশ তদন্ত শুরু করে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ৫ জন বাংলাদেশি ও একজন ভারতীয়কে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, দুদিন ধরে বহরমপুরের একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত মোট সাতজন। তার পরেই রঘুনাথগঞ্জের জরুর গ্রামে তারা ডাকাতি করে। ওই দুষ্কৃতীদের গ্রেপ্তারের পর গয়না ও অস্ত্র উদ্ধার হয়েছে। ওই ডাকাত দল আরও কোনো ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা তদন্ত করছে বহরমপুর ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
[আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষায় অনেক এগিয়ে এনডিএ, ২০১৯-এর এক্সিট পোলকেও ছাপিয়ে গেল?]
সর্বশেষ খবর
-
জন প্রতি ১১ হাজারে সীমান্ত পার! মুর্শিদাবাদে পুলিশের জালে ২ পাচারকারী, ধৃত বাংলাদেশিও
-
২০৩৪ নয়, ২০২৯-এই এক দেশ এক ভোট? মেয়াদ কমবে বাংলা-সহ বহু রাজ্যের বিধানসভার!
-
ভারী বৃষ্টিতে গিনির আবর্জনার ‘পাহাড়ে’ ভয়াবহ ধস, অন্তত ৩০ জনের মৃত্যু
-
অযথা চিনি মজুত নয়, কেন্দ্রের নির্দেশিকার পর ‘অ্যাকশনে’ নবান্ন
-
ঋত শিবিরে আরাবুল! আইএসএফ ছেড়েই ‘আসল’ তৃণমূলে ভিড়লেন ভাঙড়ের ‘তাজা’ নেতা