অর্ণব দাস, বারাকপুর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে মন্দিরে জ্বালানো হচ্ছিল মোমবাতি। এরই প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন এক তৃণমূল কাউন্সিলর। ৩০-৩৫ জন মিলে তাঁকে মারধর করে বলে অভিযোগ। হাসপাতালে তাঁকে চিকিৎসাও করানো হয়। এই ঘটনা নিয়ে থানাতে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত কাউন্সিলর।
সোমবার রাতে ঘটনাটি ঘটে নোয়াপাড়া থানার ইছাপুর এলাকায়। আক্রান্ত রবি সাহা গারুলিয়া পুরসভার ১৩নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ঘটনার পর বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ইছাপুর লেনিননগর এলাকায় আর জি করে নির্যাতিতার বিচারের দাবিতে একটি প্রতিবাদ মিছিল হয়। মিছিলের শেষে স্থানীয় মন্দিরের বেদীতে মোমবাতি জ্বালাচ্ছিলেন প্রতিবাদীরা। এনিয়ে বলতে গেলে স্থানীয় কাউন্সিলর রবি সাহার সঙ্গে বচসা বাঁধে তাঁদের। তখন তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
[আরও পড়ুন: ৩০০ সিলিন্ডার নিয়ে পালিয়ে গেল গ্যাস অফিসের কর্মী! চরম ভোগান্তির শিকার বনগাঁর বাসিন্দারা]
এই ঘটনা নিয়ে আক্রান্ত রবি সাহা বলেন, “মন্দির, মসজিদ, গির্জা প্রার্থনার স্থান। সেখানে কেউ কখনও প্রতিবাদ মূলক কাজ করে না। কিন্তু অলিখিতভাবে সিপিএম ধর্মকে কাজে লাগিয়ে মন্দিরে গিয়ে জাস্টিস চাইছে। আমার চোখে এটা খারাপ লেগেছে। তাই আমি প্রতিবাদ করেছিলাম। এর পরই আমার উপর ৩০-৩৫ জন আক্রমণ করে।” যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ।
[আরও পড়ুন: বিনা চিকিৎসায় আরও এক মৃত্যু! ‘ডাক্তারদের কর্মবিরতির মূল্য’, খোঁচা তৃণমূলের]
সর্বশেষ খবর
-
চ্যাটজিপিটি যখন ‘টাইম মেশিন’! আটের দশকে ফেরাই ট্রেন্ড, জানুন সহজ প্রম্পট
-
পুরুলিয়ায় এবার ফিল্ম সিটি! পর্যটনের বিকাশে ‘রোডম্যাপ’ নিয়ে শুভেন্দুর দ্বারে জ্যোতির্ময়
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর