কল্যাণ চন্দ, বহরমপুর: মুর্শিদাবাদে দুষ্কৃতী নিশানায় তৃণমূল নেতা! শনিবার রাতে বহরমপুর টাউন তৃণমূলের যুব সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়েছে দুষ্কৃতীরা। কে বার কারা কী উদ্দেশে এই ঘটনা ঘটাল তা স্পষ্ট নয়। তবে তৃণমূল নেতার সন্দেহে ঘটনার নেপথ্যে বিরোধীরা রয়েছে।
গতকাল গভীর রাতে চারচাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন যুব তৃণমূল নেতা পাপাই ঘোষ। বহরমপুরের রিংরোড হয়ে বাড়ির ঢোকার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। ওই ঘটনায় গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। তবে যুব তৃণমূল নেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। জানা গিয়েছে, সবসময় পাপাই ঘোষের সঙ্গে একজন বেসরকারি নিরাপত্তারক্ষী থাকেন। গতকাল ঘটনার সময় তাঁর নিরাপত্তারক্ষী সঙ্গে ছিলেন না। সেই সুযোগে ওই যুব নেতার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।
কে বা কারা ওই ধরনের ঘটনা ঘটাল, তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে পাপাই ঘোষ জানান, তিনি রাজনীতি করেন। বিরোধীরা কেউ ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকতেই পারেন। এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত করলেই দুষ্কৃতীরা ধরা পড়বে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর পুরসভার ৪ নং ওয়ার্ডে।
সর্বশেষ খবর
-
‘সিঁদুর’ দাপানো ব্রহ্মস চুক্তিতে সিলমোহর! ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানেও ভূষিত মোদি
-
মোদি হাজির, মাত্র তিনদিনেই ১২৪ কোটি খরচ রামমন্দিরের! হিসাব দেখে চক্ষু চড়কগাছ, শুরু তদন্ত
-
অর্থনীতির চ্যালেঞ্জ সামলাতে কৃত্রিম মেধাই হতে পারে গুরুত্বপূর্ণ সহযাত্রী
-
অভয়া কাণ্ডের সময় উৎসবে ফেরার পরামর্শ! বারুইপুর কাণ্ডে পথে নামতে চেয়ে আদালতে ছুটলেন সেই মমতা
-
বিয়ের আগে মেয়েদের সম্পত্তি সুরক্ষার বার্তা, বিচ্ছেদ মামলার মাঝে ‘প্রিনাপ’ টিপস সেলিনার