Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Malda

মাদক কারবারের প্রতিবাদ করায় আক্রোশ! মালদহে তৃণমূল নেতার গাড়িতে আগুন দুষ্কৃতীদের

কে বা কারা আগুন লাগিয়েছে তা নিয়ে ধোঁয়াশা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১৯:৩৬

options
link
মাদক কারবারের প্রতিবাদ করায় আক্রোশ! মালদহে তৃণমূল নেতার গাড়িতে আগুন দুষ্কৃতীদের zoom
পুড়ে যাওয়া গাড়ি। নিজস্ব চিত্র
Advertisement

বাবুল হক, মালদহ: মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের গাড়ি ও বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটে মালদহেপ মানিকচকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের বাসিন্দা তৃণমূল নেতা শেখ তাফাজ্জুলের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ গাড়ির চাকা ফাটার আওয়াজ শুনতে পান তিনি। বাইরে এসে দেখেন গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের তৎপরতায় আগুন নেভানো গেলেও, ততক্ষণে পুরো পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। এদিকে, ঘরের পাশে গাড়ি থাকায় বাড়ির একটি জানালাও পুড়েছে। অল্পের জন্য বেঁচেছেন বাড়ির লোকজন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তৃণমূল নেতা শেখ তাফাজ্জুলের দাবি, এলাকায় ব্রাউন সুগার কারবারের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। সেই কারণে মাদক কারবারিদের তাঁর প্রতি আক্রোশ ছিল। আর তারাই এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন তাফাজ্জুল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.