অংশুপ্রতিম পাল, খড়গপুর: জমি সংক্রান্ত বিবাদের জের। খড়্গপুরে নৃশংসভাবে গলার নলি কেটে খুন ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্ৰামীণ থানার কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায়।
মৃত নাম উমাশংকর মাহাতো। বয়স ৪৭ বছর। বাড়ি কলাইকুন্ডার কোরিয়াশোল। পেশায় জমি ব্যবসায়ী। খড়গপুর গ্ৰামীণ থানার কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায় শুক্রবার থেকে রাস উৎসব চলছিল। উৎসব কমিটির সভাপতিও ছিলেন উমাশংকর। শনিবার রাতে মেলা চলাকালীন উমাশঙ্কর তাঁর নিজের দোকানে বসে ছিলেন। সেই সময় হঠাৎই তিন দুষ্কৃতী দোকানে এসে ধারালো অস্ত্র দিয়ে উমাশংকরের গলার নলি কেটে খুন করে। পরে দেহটি রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে খড়গপুর গ্ৰামীণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় তিন অভিযুক্ত। পুলিশ তাদের খোঁজে এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগ, পরিবারের সদস্য রাজু মাহাতো-মঙ্গল মাহাতোর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। শনিবার রাতে রাজু মাহাতো, মঙ্গল মাহাতো-সহ আরও একজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়। মৃতের পরিবারের সদস্যরা খড়গপুর গ্ৰামীণ থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সর্বশেষ খবর
-
ফের শহরে ‘সফট টার্গেট’ প্রৌঢ়া! গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা ‘পুরাতন ভৃত্যে’র
-
হাতে ব্যান্ডেজ বেঁধেই ব্যাটিংয়ে পন্থ, ছক্কা মেরে ভেঙে দিলেন স্টেডিয়ামের ছাদ!
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা
-
কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা ব্যয়, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট
-
ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেই! অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাই কোর্টে স্বস্তি অভিষেকের