জ্যোতি চক্রবতী, বনগাঁ: নাগরিকত্ব দেবে বলে টাকা তুলেছেন শান্তনু ঠাকুর, অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে তিনি বনগাঁর অভিযান সংঘের মাঠে বনগাঁ লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে জনসভা করতে এসেছিলেন। সেখানেই অভিযোগ করে মমতা বলেন, “আপনাদের এখানের বিজেপি প্রার্থী একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কী কাজ করেছেন? কোনও কাজই করেননি, নাগরিকত্ব দেবে বলে টাকা তুলেছেন।” তাঁর প্রশ্ন, “শান্তনু ঠাকুর কেন সিএএ-র জন্য আবেদন করছেন না? করবেন না, কারণ তিনি জানেন, আবেদন করলেই বিদেশি হয়ে যাবেন।”
এদিন মুখ্যমন্ত্রী মতুয়া ঠাকুর বাড়ির সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেন। বনগাঁর প্রাক্তন বিধায়ক ভূপেন শেঠের কথা উল্লেখ করেন। মমতার কথায়, “বনগাঁ আসলে ভূপেনদা তাঁর বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতেন।” ঠাকুরনগর ও বনগাঁ মহকুমার উন্নয়নে মুখ্যমন্ত্রী কী কাজ করেছেন, তার পরিসংখ্যান তুলে ধরে বলেন, “বিজেপি বলে, বাংলায় কোনও কাজ হয়নি তাই একটু আধটু তুলে ধরলাম।”
[আরও পড়ুন: ‘মাছ খেয়ে দেখুন, কথা দিচ্ছি নিজে রান্না করব’, মোদিকে আমন্ত্রণ মমতার]
মমতার সমালোচনার বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, “মুখ্যমন্ত্রী আগে বলুন, পাসপোর্ট তৈরি করতে গেলে তাঁর ডিআইবি ৭১ সালের আগের দলিল দেখতে চায় কেন? দলিল দেখাতে না পারলে টাকা দিতে হয়। এভাবে আমাদের সম্প্রদায়ের মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা তোলা হয়েছে। মতুয়ারা নাগরিকত্ব পেলে আর টাকা দেওয়া লাগবে না। টাকার জোগান বন্ধ হয়ে যাবে। তাই কি মুখ্যমন্ত্রীর গাত্রদাহ হচ্ছে? মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন নাগরিকত্ব দেওয়ার নাম করে আমি টাকা নিয়েছি, তাহলে রাজনীতি করা ছেড়ে দেব।”
[আরও পড়ুন: সন্দেশখালি মামলা: এখনই পদক্ষেপ নয়, বিজেপি নেতা গঙ্গাধর কয়ালদের সাময়িক স্বস্তি হাই কোর্টে]
সর্বশেষ খবর
-
ব্রিটিশের গুলির সামনেও অকুতোভয়, মাতঙ্গিনী হাজরার বাড়িকে হেরিটেজ স্বীকৃতির আবেদন
-
শিক্ষামন্ত্রী, রেশনমন্ত্রীরা জেলে! দুর্নীতিগ্রস্থ সিস্টেমকে খোঁচা দিয়ে প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিজার
-
বন্দে মাতরম থেকে শ্যামাপ্রসাদের ট্যাবলো, স্বাধীনতা দিবসে রেড রোডে বেনজির বর্ণাঢ্য অনুষ্ঠান
-
বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ! জেন জি-র পাশে মোদি
-
সলমনের ‘বিগ বস’-এ ফেরার ললিত মোদি! সুস্মিতার ‘প্রাক্তন’কে নিয়ে জল্পনা