Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Mamata Bala Thakur

গুরুচাঁদের নাম বিকৃতির অভিযোগ বিজেপির, পালটা জবাব মমতাবালার

রাজ্যসভায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে দেওয়া হয়নি পালটা মমতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৪, ১০:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৪, ১০:২২

options
link
গুরুচাঁদের নাম বিকৃতির অভিযোগ বিজেপির, পালটা জবাব মমতাবালার zoom
ফাইল চিত্র।

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মতুয়াদের ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে উচ্চারণ করার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের (Mamata Bala Thakur) বিরুদ্ধে। শুক্রবার বিজেপির (BJP) তরফ থেকে ওই অভিযোগ তোলা হয়েছে।

বনগাঁ (Bangaon) সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল তাঁর বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে একটি ভিডিও দেখিয়ে তিনি অভিযোগ করেন, “মমতা ঠাকুর মতুয়াদের ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতভাবে উচ্চারণ করেছেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতভাবে উচ্চারণ করেছেন। এবার মমতাবালা ঠাকুরও একই কাজ করলেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভুয়ো আধার কার্ডে দিঘায় হোটেল ভাড়া, ওয়াইফাই ব্যবহার, কীভাবে আত্মগোপন ২ জঙ্গির?]

দেবদাস মণ্ডলের দাবি, এর ফলে গোটা মতুয়া সমাজের মানুষদের অপমান করেছেন মমতা ঠাকুর। লোকসভা ভোটে তাঁরা এর জবাব দেবেন। পাল্টা অভিযোগ করে মমতা ঠাকুর জানিয়েছেন, “রাজ্যসভায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে দেওয়া হয়নি। এর ফলে মতুয়ারা ক্ষিপ্ত। সেদিক থেকে নজর ঘোরাতে বিজেপি আমার বক্তব্য বিকৃত করেছে।” মমতার দাবি, বিজেপির আইটি সেল তাঁর বক্তব্য বিকৃত করে প্রচার করছে। এ বিষয়ে তিনি গাইঘাটা থানায় অভিযোগ করেছেন বলেও জানান।

[আরও পড়ুন: জঙ্গিপুরে তৃণমূলের ‘কাঁটা’ বায়রনের ভাই আসাদুল, নির্দল হয়ে লড়ছেন খলিলুরের বিরুদ্ধে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.