সুব্রত বিশ্বাস: সিদ্ধান্ত হয়েছে আগেই। এবার বাস্তবায়নের পালা। সপ্তাহের প্রথম দিন, সোমবার থেকে ‘মাতৃভূমি লোকাল’ বা ‘লেডিজ স্পেশাল’ ট্রেনে উঠতে পারবেন পুরুষরাও! সুখবর শোনাল শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহের ওই ট্রেনের নির্ধারিত মাঝের তিনটি কামরায় এই সুবিধা মিলবে।এর জন্য তাঁদের কোনও জরিমানা দিতে হবে না, কোনও সাজাও হবে না। অফিস টাইমে ভিড়ের চাপে নাকালও হতে হবে না পুরুষ নিত্যযাত্রীদের।
এই মুহূর্তে শিয়ালদহের বিভিন্ন শাখায় মোট ছ’জোড়া ‘লেডিজ স্পেশাল’ ট্রেন চলে। অফিস টাইম ছাড়া অন্য সময়ের এই মহিলাদের বরাদ্দ ট্রেনে জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও পুরুষদের উঠতে দেওয়া হয় না বলে দাবি তুলে বিক্ষোভ দেখান যাত্রীরা। এনিয়ে দফায় দফায় রেল অবরোধ হয় বিভিন্ন শাখায়। এরপর ‘লেডিজ স্পেশাল’ ট্রেনগুলির ট্রেনে সার্ভে করার পর রবিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে রেল।
শিয়ালদহের লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সংখ্যা ক্রমশঃ বাড়ায় সম্প্রতি ডিভিশনের ৯০০টি ট্রেনে মহিলাদের জন্য বরাদ্দ কামরা বাড়ানো হয়েছে। প্রতিটি ট্রেনে তিনটি কামরা সংরক্ষিত করা হয়েছে। মহিলা কামরা বাড়তেই পুরুষ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। দিন তিনেক ধরে নানা জায়াগায় প্রতিবাদে ট্রেন অবরোধ করেন এই যাত্রীরা। তাঁদের দাবি, সাধারণ কামরা কমিয়ে দেওয়ায় অত্যাধিক ভিড়ের চাপ বেড়েছে। পাশাপাশি মহিলাদের জন্য দেওয়া মাতৃভূমি লোকালে ভিড় তেমন হয় না। ফলে সেই ট্রেনের কিছু কামরা পুরুষদের জন্য ছেড়ে দেওয়া হোক। যাত্রীদের এই দাবিকে মান্যতা দিতে রেল ‘মাতৃভূমি স্পেশালে’ সার্ভে করে সিদ্ধান্ত নেয় শিয়ালদহ ডিভিশন। তাতেই স্বস্তি। সোমবার থেকে লেডিজ স্পেশালেও নির্ধারিত কামরায় পুরুষ যাত্রীরা নিশ্চিন্তে উঠতে পারবেন।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের