সুদীপ রায়চৌধুরী: ভোটের মাঝে ফের পুলিশে রদবদল। এবার বহরমপুরের আইসিকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আগেই তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
কমিশনের চিঠিতে বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত ‘মেমো’র ভিত্তিতেই বহরমপুরের আইসি-কে সরানো হল। তাঁকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তাঁর পরিবর্তের নামও প্রস্তাব করার কথা বলা হয়েছে রাজ্যকে। তবে ভোটের কাজে তাঁকে ব্যবহার করা যাবে না বলে কোনও নির্দেশিকা দেয়নি কমিশন।
[আরও পড়ুন: ছাপ্পা কমেই রাজ্যে কমছে ভোটের হার! দায়ী পঞ্চায়েতের হিংসাও, মত কমিশনের]
১৩ মে বহরমপুরে লোকসভা ভোট(Lok Sabha Polls 2024)। তার আগে আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। তাঁর দাবি ছিল, কংগ্রেসের প্রচারে বাধা দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক। এবার তাঁকে সরাল কমিশন। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি-কে সরিয়ে দিল কমিশন। ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কোনও পদে আইপিএস শ্রী মুকেশকে নিয়োগের নির্দেশ দিয়েছে তারা। মুর্শিদাবাদের ডিআইজির বিরুদ্ধে বার বার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী।
নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়েছিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী তথা পুলিশ কর্তা সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: সন্দেশখালির নাম শুনেই শুভেন্দুর মুখে অশালীন শব্দ! তোপ তৃণমূলের]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার