সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে রাজ্যে ভোট লুটের চেষ্টা করছে বিজেপি, প্রথম দফার ভোটের দিন বিস্ফোরক দাবি মমতার। শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক বাজারে নির্বাচনী প্রচার করেন। ওই মঞ্চ থেকে এমন অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)।
এবার লোকসভা নির্বাচনে(Lok Sabha Election 2024) বাংলার প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। বুথের বাইরে পাহারার দায়িত্বে রাজ্য পুলিশ। তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মমতা। তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালোবাসি। আমি ওদের বিরুদ্ধে নয়। কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে। আমি একটা কথা ইংরেজিতে বলব। যাতে কথাটা নির্বাচন কমিশনের কানে পৌঁছয়। আমার প্রশ্ন, উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন? কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। তা হলে কী করে আমরা পক্ষপাতহীন ভোট হচ্ছে বলে বিশ্বাস করব?’’ তাঁর হুঁশিয়ারি, “আমি সব প্রমাণ পেয়ে গিয়েছি। যদি ভোট লুট হয়, শেষ পর্যন্ত লড়ে যাব।”
[আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকেও এবার সাপ্লির সুযোগ, নয়া নিয়ম জানাল শিক্ষা সংসদ]
ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে চাইলে তার বিরুদ্ধে হাতা, খুন্তি হাতে রুখে দাঁড়ানোর নিদানও দেন তিনি। নির্বাচনী প্রচারসভায় আসা মহিলাদের উদ্দেশে তিনি বলেন, “আমি জানি আপনাদের হাতা, খুন্তির অনেক জোর। ভোটের দিন তৈরি থাকতে হবে। ওরা বাধা দিতে এলে ‘জয় বাংলা’ স্লোগান দেবেন।” বিজেপির অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাজ করে বলে আগেও অভিযোগ করেছেন মমতা। তবে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এমন অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: মে মাসের শুরুতেই মাধ্যমিকের ফলপ্রকাশ, প্রস্তুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও]
সর্বশেষ খবর
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?
-
‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও