অর্ণব দাস, বারাসত: মনোনয়ন দিয়েছিলেন সকালে। রাতেই অপহৃত! পরদিন সকাল হতে না হতেই জেলাশাসকের দপ্তরে হাজির নির্দল প্রার্থী। তড়িঘড়ি মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বারাসতের নির্দল প্রার্থী কাকলি ঘোষ। অভিযোগ, তৃণমূল চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়েছে। যদিও প্রার্থীর দাবি, নিজের ইচ্ছেতেই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।
নির্দল প্রার্খী হিসেবে বারাসত লোকসভা কেন্দ্র থেকে মঙ্গলবার মনোনয়ন দাখিল করেছিলেন হাবড়ার বধূ কাকলি ঘোষ। রাতেই দুটো নাগাদ বাড়িতে ১০-১২ জনের বাইক বাহিনী এসে তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। দাবি, অপহরণ করা হয় স্বামীকেও। কাকলি ঘোষ হাবড়ার আবাদে বাপের বাড়িতে ছিলেন। বামীহাটি ছাতিমতলার বাড়িতে ছিলেন তাঁর স্বামী সঞ্জীব ঘোষ।
[আরও পড়ুন: ভোটের মুখে বাড়ল পাইকারি মূল্যবৃদ্ধি, ১৩ মাসে সর্বোচ্চ! পূর্বাভাস জিডিপি নিয়েও]
তাঁদের ফোনে একাধিকবার যোগাযোগ করেও খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। এ বিষয়ে কাকলি ঘোষের প্রস্তাবক দিলীপ দাস জেলাশাসকের অফিসে ইমেইল মারফত একটি অভিযোগ জানিয়েছেন।হাবড়া থানার দারস্থও হয়েছিলেন। দিলীপের অভিযোগ প্রার্থীর বাড়ির চারপাশ তৃণমূল কর্মীরা ঘিরে রেখেছে।
এর মাঝেই বুধবার দুপুরে জেলাশাসকের অফিসে উপস্থিত হন নির্দল প্রার্থী কাকলি ঘোষ। মনোনয়ন প্রত্যাহার করতে আসেন। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখতেই পালাতে চম্পট দিতে শুরু করেন ওই মহিলা। পরে তিনি স্বীকার করছেন, মনোনয়ন প্রত্যাহার করে নিলেন নিজের ইচ্ছায় তাঁকে কেউ অপহরণ করেননি।
[আরও পড়ুন: ইতিহাসে প্রথম! আবগারি দুর্নীতিতে অভিযুক্ত গোটা AAP, আদালতে বলল ইডি]
সর্বশেষ খবর
-
‘লোকাল ট্রেনেও মেয়েরা যৌন হয়রানির শিকার হয়’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক কঙ্গনা
-
বিশ্বকাপের গপ্প: ফাইনালেই ধুন্ধুমার, খেলার মাঠেই উদ্ধার ১,৬০০ রিভলভার
-
সই জাল কাণ্ডে এবার মমতার কালীঘাটের বাড়িতে সিআইডি, তল্লাশি চালাতে চেয়ে ‘কেয়ারটেকারে’র সঙ্গে বাদানুবাদ
-
‘পুষ্পা’র হয়ে সওয়ালে নারাজ আইনজীবীরা! ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত
-
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি চাইলেন দেব, মুখ্যমন্ত্রী শুভেন্দুর আশ্বাস, ‘আমরা করব’