সুব্রত বিশ্বাস: পুজোয় শহরের দেবী দর্শনের হাজির না হওয়ার জন্য ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। তাঁদের এই ডাকে সাড়া মেলেনি। রেলের দেওয়া তথ্যই উড়িয়ে দিল এই আহ্বানে সাড়া না দেওয়ার বিষয়টি। এবার আরও বেশি সংখ্যক মানুষ এসেছিলেন দেবী দর্শনে। কলকাতার পুজো দেখতে প্রতিবারের মতো এবারও হাজির হয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ।
জেলার মানুষের কাছে পুজো দেখার জন্য অন্যতম পরিবহণ লোকাল ট্রেন। পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী অর্থাৎ ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের ট্রেনের যাত্রীর সংখ্যা মোট ১ কোটির বেশি। গত বছরের তুলনায় এই সংখ্যা বেশ কিছুটা বেশি। গত বছর এই একই সময়ে যাত্রীর সংখ্যা ছিল ৯৫ লক্ষ ৩৬ হাজার । অর্থাৎ এবছর যাত্রী সংখ্যা বেড়েছে ৫.১৬ শতাংশ। হাওড়ায় ১০-১২ অক্টোবর যাত্রী হয়েছিল ৫৯ লক্ষ ৫৬ হাজার। গত বছর ওই সময় সংখ্যাটা ছিল ৫২ লক্ষ ৬১ হাজার। এবছর ১৩.২১ শতাংশ বেশি। পুজোর কয়েকদিনের হিসেব বলছে, প্রতিদিন গড়ে শিয়ালদহ ডিভিশনে যাত্রীর সংখ্যা ছিল ২০ লক্ষ।
হাওড়ার সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন বলেন, “সাধারণ দিনের তুলনায় পুজোয় যাত্রী সংখ্যাটা ছিল তাৎপর্য পূর্ণভাবে বেশি। মফঃস্বল এলাকা থেকে যাত্রীরা এসেছিল কলকাতার দিকে। বাড়তি ভিড় এড়াতে রাতেও চলেছে বিশেষ ট্রেন।”
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের