দেবব্রত মণ্ডল, বারুইপুর : শীতের মরশুমে সুন্দরবনের মাটিতে গানের ভিডিও শুটিংয়ে কুমার শানু। বৃহস্পতিবার সকালে গায়ক সুন্দরবন গিয়ে পৌঁছন। দিনভর এলাকার বিভিন্ন লোকেশনে শুটিং তাঁর।
কুমার শানুর নিজের একটি ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলের একটি গানের জন্যই ওই ভিডিও শুট। লোকেশন হিসেবে সুন্দরবনের নদী ও আশপাশের একাধিক জায়গাকে বাছাই করা হয়। এদিন সকালে টিম নিয়ে কুমার শানু সোনাখালি ঘাটে পৌঁছন।
শিল্পীকে কাছ থেকে দেখার জন্য সকাল থেকেই বহু সাধারণ মানুষ উৎসুক হয়ে ওঠেন। নদীর ধারে, ঘাটে বাসিন্দারা ভিড় করতে থাকেন। তাঁদের ঘাটের নির্দিষ্ট জায়গায় আটকে দেওয়া হয়। তাঁর মধ্যেই বহু সাধারণ মানুষকে শিল্পীর সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। ভক্তদের হতাশ করেননি শিল্পী। ছবি তোলার পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন শানু।
কুমার শানুর জন্য নির্দিষ্ট লঞ্চ রাখা ছিল। ভক্তদের আবদার মিটিয়ে লঞ্চে উঠে যান শিল্পী। শুটিংয়ের জন্য এলাকার বিভিন্ন লোকেশনে বেরিয়ে যান। পুলিশের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়।
সর্বশেষ খবর
-
‘মৃত্যুর জন্য প্রস্তুত, মারা গেলেই কবর দিও’, কনসার্টের মাঝে কেন বললেন লাকি আলি?
-
নেত্রী একজনই! মমতার উপর হামলার প্রতিবাদে কুণালদের সঙ্গে ঋত শিবিরের ৩ বিধায়কও
-
কনটেন্ট ক্রিয়েটর স্ত্রীর রহস্যমৃত্যুর পরই আত্মহত্যার চেষ্টা স্বামীর! তমলুকে উত্তেজনা
-
রেশমি-সুন্দর চুল পেতে কোন ভুল এড়াবেন? ফাঁস করলেন আলিয়ার হেয়ার স্টাইলিস্ট!
-
‘বন্দে মাতরম’-এর আগে তামিল সঙ্গীত, প্রস্তাব পাশ তামিলনাড়ুতে, কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে বিজয়