শেখর চন্দ্র: দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ লালা ওরফে অনুপ মাঝির (Anup Majhi)। কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টের রক্ষাকবচে ছিলেন কয়লা পাচার কাণ্ডের মূল কিংপিন লালা। মঙ্গলবার সকালে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হন তিনি। জামিনের আর্জি নিয়ে এদিন আদালতের দ্বারস্থ হয়েছেন অনুপ মাঝি।
কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে অনুপ মাঝি ওরফে লালা। পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। মেলে রক্ষাকবচ। সেই কারণেই সিবিআই তাঁকে গ্রেপ্তার করতে পারছিলেন না। এদিকে ইতিমধ্যেই কয়লা পাচার মামলায় বেশকিছু চার্জশিট জমা পড়েছে। আগামী ২১ মে কয়লা পাচার মামলায় অন্তিম চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। তার পরই শুরু হবে ট্রায়াল। এদিকে সিবিআই লালাকে পাচ্ছিল না, ফলে তদন্ত সম্পূর্ণ করতে পারছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাই এদিন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হলেন অনুপ মাঝি। জামিনের আবেদন নিয়ে তিনি এসেছেন বলে খবর।
[আরও পড়ুন: সন্দেশখালি মামলা: এখনই পদক্ষেপ নয়, বিজেপি নেতা গঙ্গাধর কয়ালদের সাময়িক স্বস্তি হাই কোর্টে]
প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। লালার বাড়ি, অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাজি-সহ বেশ কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়। এদিকে সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচার মামলার তদন্ত করছে ইডিও। কিন্তু সেই মামলায় রক্ষাকবচ নেই লালার। ফলত এবার ইডি নতুন করে কোনও পদক্ষেপ করে কি না, সেদিকেই নজর।
[আরও পড়ুন: ‘কেউ নাগরিকত্ব খোয়ালে আমি থুতু চাটব’, CAA নিয়ে চ্যালেঞ্জ মিঠুনের]
সর্বশেষ খবর
-
‘আমি গর্বিত দিমাগি নকশাল’, মোদির বার্তার পর পোস্ট কংগ্রেস নেতার, ‘শিক্ষা’ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
-
এবার বাসেই জোকা টু নৈহাটি! বড়মার সঙ্গে জুড়ে যাবে তারাপীঠও, বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের
-
জীর্ণ দশাতেও কোন্দলে জর্জরিত কংগ্রেস! কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনে মার খেলেন জেলা সভাপতি
-
‘বাঁচাতে’ পারেননি বন্ধুকে, এবার বায়ার্ন অভিষেকেই মুসিয়ালার প্রাণ বাঁচালেন মরক্কোর সাইবাড়ি
-
‘ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় নেতানিয়াহুকে ধন্যবাদ জ্ঞাপন মোদির