সুমন করাতি, হুগলি: বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে অশান্তি। যার পরিণতি হল ভয়ংকর। দেওরের হাতে খুন বউদি! খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির(Hooghly) পোলবায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম পানমণি হাঁসদা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর কয়েক আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়েছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে ভিন রাজ্যে সোনার কাজ করেন। বউমাকে নিয়ে পানমণি বাড়িতে থাকেন। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বোনের সঙ্গে বাপের বাড়িতে যাচ্ছিলেন পানমণি। বাড়ির কাছেই রাস্তায় দাঁড়িয়ে ছিল তাঁর দেওর অমিত হাঁসদা। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে অমিত ধারালো অস্ত্র দিয়ে বউদির গলায় আঘাত করে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পানমণি।
আক্রান্তের বোনের চিৎকারে আশপাশের লোকেরা ছুটে গেলে চম্পট দেয় অমিত। এর পর পানমণিকে তড়িঘড়ি চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, এদিন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অমিত। তদন্তকারীরা জানিয়েছে, বাড়ি তৈরিকে কেন্দ্র করেই খুন, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?