রাজা দাস, বালুরঘাট: দীর্ঘদিন ধরে আরএসএস করতেন। ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। স্বামীর সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছিলেন পেশায় শিক্ষিকা স্ত্রী। পাশে ছিলেন, পাশে আছেন। চেনেন সুকান্ত জায়া কোয়েল চৌধুরী মজুমদারকে?
বালুরঘাটের (Balurghat) বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার। আদতে জলপাইগুড়ির বাসিন্দা। পড়াশোনা অঙ্ক নিয়ে। এমএসসি পাশ করেছেন তিনি। পেশায় স্কুল শিক্ষিকা তিনি। ২০১২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় সুকান্ত ও কোয়েলের। দম্পতির দুই কন্যা সন্তান আছে। বিয়ের সময় সুকান্ত মজুমদার পুরোদমে আরএসএস করতেন। বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না। পরবর্তীতে ২০১৯ সালে রাজনীতির ময়দানে নামেন সুকান্ত। পেশায় শিক্ষিকা স্ত্রী প্রথম থেকেই পাশে ছিলেন সুকান্তর। ২০১৯ সালেই প্রথমবারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি।
[আরও পড়ুন: ইভিএম-ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার দাবি, কমিশনের থেকে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট]
তার পর পেরিয়েছে পাঁচ বছর। ১৯ এপ্রিল শুরু হয়েছে লোকসভা নির্বাচন। এবারও বালুরঘাট থেকেই বিজেপির প্রতীকে লড়ছেন সুকান্ত। স্বামীর পাশে দাঁড়াতে এবার নিজেই ভোটের ময়দানে নেমে পড়েছেন কোয়েল। প্রচারের জন্য স্বামীকে সহযোগিতার পাশাপাশি স্কুল সামলে যেটুকু সময় পাচ্ছেন, বিজেপির পতাকা নিয়ে নিজেই পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি। সকলের সামনে তুলে ধরছেন সুকান্ত মজুমদারের কাজ। উদ্দেশ্য একটাই, বালুরঘাট লোকসভার প্রতিটা মানুষের কাছে পৌঁছনো। কিন্তু কী হবে ভোটের ফল? প্রতিপক্ষকে হেলায় হারিয়ে নিজের গড় দখলে রাখতে পারবেন সুকান্ত? উত্তর মিলবে ফল প্রকাশের দিন। তবে জয় নিয়ে আশাবাদী কোয়েলদেবী।
[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার