সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর সন্ধ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। ঘটনায় চারজন মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। জখম কমপক্ষে ২২ জন। অত্যন্ত দ্রুতগতিতে ওই যাত্রীবাহী বাসটি যাচ্ছিল বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালঞ্চ থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি বেসরকারি যাত্রীবাহী বাস। বাসন্তী হাইওয়ের উপর জয়গাঁ এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি চায়ের দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলেই এক মহিলা-সহ চারজন মারা যান বলে খবর। দুর্ঘটনায় বহু যাত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ঘটনায় কমপক্ষে ২২ জন গুরুতর জখম।
তাঁদের উদ্ধার করে মিনাখাঁ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর। কিন্তু কীভাবে ঘটল এই মারাত্মক দুর্ঘটনা? জানা গিয়েছে, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। সে সময় উলটো দিক থেকে অন্য একটি গাড়ি এসে পড়ে। মুখোমুখি সংঘর্ষ এড়াতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। রাস্তার ধারেই একটি চায়ের দোকান ছিল। সেখানে ঢুকে যায় বাসটি। দোকানের দেওয়াল ভেঙে সম্পূর্ণ গুঁড়িয়ে যায়। সেসময় দোকানের ভিতর কমপক্ষে আটজন ছিলেন। তারা প্রত্যেকেই বাসের নীচে চাপা পড়েন।
অনেকেই বাসের নিচে আটকে রয়েছেন বলে খবর। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিনাখাঁ থানার পুলিশও ঘটনাস্থলে গিয়েছে।
সর্বশেষ খবর
-
১৫ বছর ধরে স্বাধীনতা দিবসে ঠাসা কর্মসূচি! আজকের দিনে কী করছেন গদিহারা মমতা?
-
স্বাধীনতার ৭৯ বছর পার! দেশের গণতন্ত্র পরিণত হলেও এখনও রয়েছে বহু চ্যালেঞ্জ
-
রাত বারোটাতেও লাইব্রেরিতে পড়ার সুযোগ! পড়ুয়াদের জন্য পুলিশি নিরাপত্তা রায়গঞ্জে
-
দুপুর হলেই ঘুমে ঢুলে পড়েন? নেপথ্যে স্রেফ ক্লান্তি নাকি গুরুতর সমস্যা, চিকিৎসকেরা জানাচ্ছেন…
-
উদয়নের জামিনে আপত্তি নেই! বিচারকের সামনেই বয়ান বদলে কী বললেন অভিযোগকারী?