মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। সুবিচারের দাবিতে এখনও চলছে জোর আন্দোলন। নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছেন হাওড়ার জয়পুর থানার ঝিকিরা হাইস্কুলের প্রাক্তন ছাত্ররা। রবিবার ঝিকিরা বারোয়ারি তলা প্রাঙ্গণে তিলোত্তমার স্মরণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই রক্ত দিয়ে চিঠি লিখে রাষ্ট্রপতির কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
উদ্যোক্তাদের তরফে অংশুমান পাছাল বলেন, “আর জি কর হাসপাতালের ঘটনার প্রকৃত বিচার চেয়ে এই উদ্যোগ।” বলে রাখা ভালো, গত ২ সেপ্টেম্বর ঝিকিরা হাইস্কুলের প্রাক্তন ছাত্ররা সমাজমাধ্যমে রক্তদানের কথা উল্লেখ করে একটি পোস্ট করেন। যেমন ভাবনা, তেমন কাজ। রবিবার সকলে একত্রিত হয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক। বৃষ্টি উপেক্ষা করে শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী রক্তদান শিবিরে যোগ দেন।
রক্তদান শিবির পাঁচশো কালো বেলুন দিয়ে সাজানো হয়েছিল। টেবিলের উপর রাখা ছিল অভয়ার ছবি। প্ল্যাকার্ডে লেখা লেখা ছিল, “তিলোত্তমার উপর অত্যাচারের প্রতিবাদে রক্তদান। রক্ত দিয়ে লেখা রাষ্ট্রপতিকে চিঠি।” জানা গিয়েছে, প্রাক্তন ছাত্রছাত্রীদের রক্ত দিয়ে চিঠি লেখা হয়েছে। সেই চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
সর্বশেষ খবর
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর