জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বনগাঁর সীমান্তবর্তী এলাকায় বেআইনি কচ্ছপের ব্যবসার রমরমা! প্রশাসনের নজর এড়িয়ে চলছে দেদার বিকিকিনি। খবর আসতেই বনগাঁর একাধিক বাজারে অভিযান চালাল বনগাঁ ফরেস্ট রেঞ্জের কর্তারা। বুধবার সকালে এই অভিযানে প্রায় ২০০টি জীবিত কচ্ছপ ও প্রচুর পরিমাণে মৃত কচ্ছপ উদ্ধার হয়েছে। পাশাপাশি, বাজারের বিভিন্ন ঘরে প্রচুর পরিমাণে কচ্ছপ মজুত রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বনদপ্তর।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে গাইঘাটার পাঁচপোতা বাজার, বনগাঁ থানার ট বাজার এবং নিউমার্কেটে অভিযান চালানো হয়। সেখানেই উদ্ধার হয় প্রচুর কচ্ছপ। বনদপ্তরের আধিকারিকরা গাইঘাটার পাঁচপোতা বাজারে যেতেই বস্তা ভর্তি কচ্ছপ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ব্যবসায়ীরা।
অভিযানে বনগাঁর বাসিন্দা তাপস হালদার ও সুব্রত হালদার এবং গাইঘাটার বাসিন্দা অঞ্জলি মাঝি নামে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ধৃত অঞ্জলিকে জেরা করে তার বাড়ি থেকে বস্তা ভর্তি প্রচুর কচ্ছপ উদ্ধার হয়। এদিকে ট-বাজার এলাকায় একটি ঘরে গোপনে কচ্ছপ কেটে বিক্রি করার পরিকল্পনা করেছিল তাপস হালদার। বনদপ্তর আধিকারিকরা তাকে হাতেনাতে ধরে ফেলে। সুব্রতকে কচ্ছপ মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি