সুমিত বিশ্বাস, পুরুলিয়া: গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল মোট পাঁচজনের। জখম হয়েছেন আরও ৬ জন। এই ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক লাগোয়া এলাকায় ব্যাপক উত্তেজনা। ব্যাহত হয় যানচলাচল।
শুক্রবার রাতে পাথরবোঝাই লরি পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ধরে আসানসোলের দিকে যাচ্ছিল। রাত পৌনে দশটা নাগাদ সরবড়ির কাছে একটি টোটোতে ধাক্কা মারে লরিটি। তাতে চালক-সহ তিনজন ছিলেন। দুর্ঘটনায় সকলেই ছিটকে পড়েন। তাতেই প্রাণ হারান একই পরিবারের তিনজন। চালক জখম হন। কিছুটা দূরে ভামুড়িয়ার কাছে বাইকে ধাক্কা মারে লরিটি। তাতে এক দম্পতি ছিলেন। দুজনেই প্রাণ হারান। আরও একটি বাইকে ধাক্কা মারে লরিটি। এই ঘটনায় বাইক আরোহী-সহ মোট ৬ জন জখম হন।
[আরও পড়ুন: অমিত শাহকে বিদায় জানাতে বিমানবন্দরে ‘কয়লা মাফিয়া’! তালিকা প্রকাশ করে তোপ তৃণমূলের]
এর পর ওই লরিটির খোঁজে শুরু হয় তল্লাশি। পুরুলিয়া-পশ্চিম বর্ধমান সীমান্তে দিশেরগড় ঘাটে নাকা তল্লাশিতে ওই লরিটিকে আটক করে পুলিশ। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “একটি লরি প্রথমে একজনকে ধাক্কা মারে। তার পর উত্তেজনা তৈরি হয়। আরও চারজনকে ধাক্কা মারে। শেষ পর্যন্ত মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।”
[আরও পডু়ন: ধর্মীয় উসকানিমূলক মন্তব্য! তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল কমিশন]
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের