অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার লিলুয়ার জুটমিলে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলে উঠল কারখানার একাংশ। কালো ধোঁয়ায় ঢেকেছে সংলগ্ন এলাকা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ।
জানা গিয়েছে, হাওড়ার লিলুয়ার একসরা এলাকায় এই জুটমিলে কর্মী সংখ্যা প্রায় ৫০০। অন্যান্যদিনের মতোই এদিনও কাজ চলছিল। ঘড়ির কাঁটায় বেলা আড়াইটে নাগাদ আচমকা কারখানার আশপাশের এলাকার বাসিন্দারা ধোঁয়া দেখতে পান। এরপরই তাঁত ঘরে নজরে পড়ে লেলিহান শিখা। দেখা যায়, দাউদাউ করে জ্বলছে জুটমিলের একাংশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এদিকে প্রাথমিকভাবে শ্রমিকরাই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়। এদিকে পাটকল হওয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই পুড়ে ছাই হয়ে যায় একাংশ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬ টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে আগুন আয়ত্তে আনার কাজ।
এবিষয়ে দমকলের আধিকারিকরা জানান, কী থেকে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে এলে তবেই কারণ জানা যাবে বলে জানান তদন্তকারীরা। ব্যস্ত সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও হতাহতের কোনও খবর নেই। এদিনের ঘটনায় প্রবল আতঙ্কে এলাকার বাসিন্দারা।
সর্বশেষ খবর
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র
-
গালওয়ান নিয়ে আপত্তিকর দৃশ্য! সলমনের ‘মাতৃভূমি’ নিয়ে জটিলতা, সেন্সর বোর্ডে আটকে ছাড়পত্র
-
মধ্যরাতে সালানপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান! দগ্ধ কিশোর-সহ একই পরিবারের ৩
-
আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে মাস্টারস্ট্রোক! বিরোধীদের মূল আপত্তির জায়গাও উড়িয়ে দিচ্ছে কেন্দ্র?